• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

গাইবান্ধাতে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২২৭ Time View
Update : সোমবার, ৮ মে, ২০২৩

শেখ নাসির আহমেদ,গাইবান্ধা জেলা প্রতিনিধি:

সারা দেশের ন্যায় গাইবান্ধাতে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত।

“Everything we do-comes from the heart” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা ইউনিট এর আয়োজনে এ দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষে ৮ এপ্রিল সোমবার সকালে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এরপর একটি বিশাল র্র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী চত্বরে এসে সেখানে আলোচনা সভায় মিলিত হয়।
শেষে বিশ্ব রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মহামতি জ্বিন হেনরী ডুনান্ট এঁর একশত পচানব্বই তম জন্মদিন পালনে একটি কেক কর্তন করা হয়।

জেলা রেড ক্রিসেন্টে ইউনিটের সভাপতি গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং গাইবান্ধা জেলার রেড ক্রিসেন্টে ইউনিটের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রসাশক মোহাম্মাদ অলিউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মাদ কামাল হোসেন।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্য পিয়ারুল ইসলাম, রেজাউনবী রাজুসহ অন্যান্যরা ।

উল্লেখ্য, যুদ্ধে আহতদের সেবার মহান ব্রত নিয়ে ১৮৬৩ সালের ৮ মে এই দিনে রেডক্রস বা রেড ক্রিসেন্ট নামক সেবামূলক প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। বিশ্ব রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা মহামতি জ্বিন হেনরী ডুনান্ট ।


More News Of This Category

You cannot copy content of this page