• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা থানচি ছাত্র ফেডারেশনের আহব্বায়ক শৈমং প্রু সদস্য সচিব ইউলিয়াম কোন চেয়ারম্যান কথা রাখেনি, পাকা রাস্তার অভাবে কষ্টে  ডালপা গ্রামবাসী নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার

গৃহহীনদের ঘর দিবে ‘আল হাসান ফাউন্ডেশন’

Reporter Name / ৭৩৫ Time View
Update : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩

নেত্রকোনা প্রতিনিধি।

অসহায় এবং ছিন্নমূল মানুষদের জন্য কাজ করার অভিপ্রায়ে আনুষ্ঠানিক পথচলা শুরু করেছে ‘আল হাসান ফাউন্ডেশন বাংলাদেশ’।

বুধবার (১৯ এপ্রিল) আল হাসান ফাউন্ডেশন বাংলাদেশের উদ্বোধন উপলক্ষ্যে ঈদ উপহার সামগ্রী হিসেবে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়েছে। মদনপুর ইউনিয়নের নরেন্দ্রনগর এলাকায় সাইফুল ইসলাম’র সভাপতিত্বে উক্ত ফাউন্ডেশনের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান ফারাস দিলীপ।

জানা যায় হাফেজ ক্বারী মাওলানা শাহিনুর আলমের দুই যমজ শিশু সন্তান আল হাসান এবং আল হোসেন। গেল বছর এই দিনে পুকুরের পানিতে ডুবে মারা যায় আল হাসান। আজ তার প্রথম মৃত্যু বার্ষিকী হওয়ায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

পরবর্তীতে আল হাসান’র জন্য দোয়া চেয়ে অত্র ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন তারা। এসময় কান্নায় ভেঙে পড়েন তার দাদা সাইফুল ইসলাম। তিনি বলেন, আমার দৌহিত্র নিষ্পাপ ছিলো। স্বল্প সময়ের জন্য আল্লাহ তাকে আমাদের কাছে পাঠিয়েছিলেন। আমরা তার নামে সমাজের অসহায় মানুষদের পাশে থাকতে চাই। গৃহহীনদের আমরা ঘর নির্মাণ করে দিতে চাই।


More News Of This Category

You cannot copy content of this page