• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

গোয়াইনঘাট সীমান্তে বিএসএফ-এর উসকানিমূলক তৎপরতা গুলির জবাবে পাল্টা গুলি

Reporter Name / ২৪৩ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

শুভ্র ভট্টাচার্য সিলেট প্রতিনিধি :

সিলেট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। বিজিবি জানিয়েছে, বিএসএফের গুলি ছোড়ার প্রতিক্রিয়ায় তারা পাল্টা গুলিবর্ষণ করেছে।
গত সোমবার বিকেলে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
৪৮ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিজিবির দৃঢ় ও পেশাদার পদক্ষেপের ফলে সীমান্তের পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এই গুলিবিনিময়ের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে। তবে ঘটনার পরপরই ওই
এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল এ বিষয়ে বলেন, ‘বিএসএফ কী কারণে গুলি করেছে তা
জানা যায়নি। তবে তাৎক্ষণিকভাবে বিজিবি পাল্টা গুলিবর্ষণ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সীমান্তবর্তী মানুষজনের নিরাপত্তা নিশ্চিত হয়।’
তিনি আরও বলেন, ‘বিজিবি সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাক্সিক্ষত ঘটনার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং পাল্টা জবাব দিতে সবসময় প্রস্তুত রয়েছে। বিজিবি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে। এ ছাড়া বিজিবির পক্ষ থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক ও সচেতন করা হচ্ছে।
সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন জানিয়েছেন, গোলাগুলির ঘটনার পরপরই সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি ও টহল।


More News Of This Category

You cannot copy content of this page