• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ আলেম ও যুব সমাজের সম্মিলিত উদ্যোগেই সম্ভব মাদকমুক্ত সমাজ গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা

ছোঁয়া ক্যাফের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

অভিযান ডেস্ক / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

ছোঁয়া ক্যাফের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন ছোয়া ক্যাফের তত্বাবধায়ক গোলাম
আজম মাসুদ। পহেলা জুন সোমবার দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গত ৩০ মে রাত্রি ১০.৩০ ঘটিকায়
গাইবান্ধার সাদুল্লাপুরে নলডাঙ্গা সড়ক সংলগ্ন জালাদুর মোড়ে সদ্য প্রতিষ্ঠিত ”ছোঁয়া ক্যাফের মালিক পক্ষ কর্তৃক গ্রাহককে হেনস্তা” শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও অসৎ উদ্দেশ্য প্রণোদিত। ছোঁয়া ক্যাফের পক্ষ থেকে এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

প্রকৃত ঘটনা হলো:
ছোঁয়া ক্যাফে প্রতিষ্ঠার পর গ্রাহক সেবা ও সুস্বাদু খাবার পরিবেশনের মধ্য দিয়ে অতি অল্প সময়েই সুনামের সাথে বেশ আলড়ণ সৃষ্টি করেছে। এতে ঈর্ষান্বিত হয়ে ক্যাফের সুনাম ও ব্যাবসা নষ্ট করার লক্ষ্যে
ঘটনার দিন পরিকল্পিতভাবে উপজেলার জামালপুর ইউনিয়নের ২৭ জনের একদল লোক ক্যাফেতে প্রবেশ করে। তারা খাওয়া শেষ হলেও দীর্ঘ সময় ধরে অহেতুক আসন দখল করে বসে আড্ডায় মেতে ওঠে।

ঈদকে ঘিরে গ্রাহকের পর্যাপ্ত ভীড় থাকায় এ নিয়ে ক্যাফেতে ব্যবসায়িক কাজে বেশ বিঘ্ন সৃষ্টি হয়। পরে অপেক্ষমান গ্রাহকদের প্রতি লক্ষ্য রেখে তাদেরকে (ওই ২৭ জনকে) আসন ছেড়ে দেয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করা হলে তারা কয়েকবার সময় চেয়ে নিয়ে পরিকল্পিতভাবে কালক্ষেপন করে এবং আসন ছাড়তে অস্বীকৃতি জানায়।

পরে অপেক্ষমান গ্রাহকদের অস্বস্তি দেখে ছোঁয়া ক্যাফের তত্বাবধায়ক হিসেবে নিজে গিয়ে আবারো আসন ছেড়ে দিতে করজোড়ে অনুরোধ করি। এতে তারা উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করতে করতে
ছোঁয়া ক্যাফের পরিবেশ ও ব্যাবসায়িক শৃংখলা নষ্টের চেষ্টা করে।

আনেক কথা কাটাকাটির পর তারা দলবদ্ধভাবে উত্তেজিত হয়ে ক্যাফে থেকে বেড় হয়ে রাস্তায় এসে ইটের
টুকরা দিয়ে পর পর তিনটি ঢিল ছুঁড়ে মারে। এতে ক্যাফের ভিতরে থাকা অন্যান্য গ্রাহকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে।
এরই মাঝে অসৎ উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে ওই ২৭ জনের সাথে থাকা একজন মহিলাকে দিয়ে তারা ঘটনাকে পরিকল্পিতভাবে ভিন্নখাতে মোড় দেয়ার চেষ্টা করে।

এমতাবস্থায় ছোঁয়া ক্যাফের পক্ষ থেকে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে।
এবং বিশৃংখলাকারীদেরকে থানায় নিয়ে যায়।

এতেও তার খ্যান্ত না হয়ে ছোঁয়া ক্যাফের সুনাম ও ব্যাবসা নষ্ট করার লক্ষ্যে সাংবাদিককে ভুল তথ্য দিয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে। যা সম্পূর্ণ অসৎ উদ্দেশ্য প্রণোদিত।
ছোঁয়া ক্যাফের পক্ষ থেকে এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে ছোঁয়া ক্যাফের সকল গ্রাহক ও শুভাকাঙ্খীদেরকে মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। গোলাম আজম মাসুদ, তত্বাবধায়ক, ছোঁয়া ক্যাফে, নলডাঙ্গা রোড, জালাদুর মোড়, সাদুল্লাপুর, গাইবান্ধা।


More News Of This Category

You cannot copy content of this page