• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অভিযান ডেস্ক / ১৯১ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনচি।

বুধবার (১৭ জুন) স্পিকারের সংসদ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পিকার জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত ও অকৃত্রিম বন্ধু দেশ হিসেবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের বিভিন্ন খাতে জাপানের বিনিয়োগের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্পিকার বলেন, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়নে জাপানের বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বাংলাদেশ থেকে জাপানে দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের শিল্পোন্নত দেশগুলোর মধ্যে জাপান অন্যতম। এই সম্পর্ক দুই দেশের বন্ধুত্বকে আরও শক্তিশালী করেছে।

জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনচি বলেন, বাংলাদেশ ও জাপানের সম্পর্কের ভিত্তি হচ্ছে দুই দেশের মানুষের মধ্যে আন্তরিকতা ও পারস্পরিক সহযোগিতা।

 

তিনি জানান, বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, বিনিয়োগ সম্প্রসারণ, বাণিজ্য উন্নয়ন এবং অবকাঠামো খাতে সহায়তাকে জাপান সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

 

রাষ্ট্রদূত আরও বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জাতিসংঘ, জাপানসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা গ্রহণযোগ্য, নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু বলে প্রতিবেদন দিয়েছে। নির্বাচনের পর বাংলাদেশে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা ফিরে আসায় জাপানের উন্নয়ন সহযোগিতা কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

 

এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া এবং জাপান দূতাবাসের দ্বিতীয় সচিব নিশি ইউকি উপস্থিত ছিলেন।


More News Of This Category

You cannot copy content of this page