• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
শ্রীপুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ উদযাপন বাঙ্গরায় আনোয়ার মেম্বার হত্যা মামলায় আসামি গ্রেপ্তার আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার মিজোরাম থেকে স্বদেশের ফিরলেন তিন বম পরিবার শান্তি ছিল না স্বদেশ ছেড়ে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে বিট পুলিশ সভা কর্মসূচি মাধবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি চাল পাচারের অভিযোগ, চাল ভর্তি পিকআপ আটক নেত্রকোণায় ফ্যামিলি কার্ড নিয়ে অর্থ কেলেঙ্কারির দায়ে এনসিপি নেত্রী সাদিয়াকে সাময়িক অব্যাহতি বিজয়নগরে ড্রেজারে অবাধে কৃষিজমি ও পুকুর ভরাট, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সেবার নতুন দিগন্তে ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’-এর গৌরবময় শুভ যাত্রা নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা

নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে

অভিযান ডেস্ক / ১৯২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোনায় চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় জামায়াত নেতা নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

মঙ্গলবার সদর আমলি আদালতে নজরুল হাজির হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলায় একই এলাকার আরও চারজনকে আসামি করা হয়েছে। জেলা সদরের কয়ড়া গ্রামের নাইব উদ্দিনের ছেলে নজরুল ইসলাম সদর উপজেলার বাংলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক। ভুক্তভোগী ব্যবসায়ী রুবেল রানা জেলা সদরের কয়ড়া গ্রামের আবদুল হাসিমের ছেলে। নেত্রকোনায় ‘মেসার্স সন্ধি ট্রেডার্স’ নামে তিনি বালু, পাথর ও কয়লার ব্যবসা করেন।

মামলা সূত্রে জানা যায়, নজরুল ইসলামসহ অন্যরা দীর্ঘদিন ধরে রুবেলের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। ২০২৫ সালের ৭ জুলাই শহরের অজহর রোডে রুবেলের গাড়ির গতিরোধ করেন একদল লোক।পরে তাকে মোক্তারপাড়া মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে নজরুল ইসলামসহ কয়েকজন তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যার হুমকিও দেওয়া হয় এবং তার পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন এবং বাকি টাকা না দিলে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয় বলে জানান ভুক্তভোগী । পরদিন নজরুল ইসলাম মোবাইল ফোনে রুবেলের প্রতিষ্ঠানের ম্যানেজারকে হুমকিও দেয়।

বাদীপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম প্রদীপ জানান, এ মামলায় আসামি নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এদিকে জামায়েতী ইসলামী নেত্রকোণা জেলা শাখার অফিসিয়াল প্যাডে উক্ত শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয় যে, অভিযুক্ত ব্যাক্তি জামায়েতে যোগদান করেন ২০২৬ সালের জানুয়ারি মাসে কিন্তু মামলাটি হয়েছিল ১৩ জুলাই ২০২৫ সালে। সে সময় অভিযুক্ত নজরুল ইসলাম বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন।


More News Of This Category

You cannot copy content of this page