• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

জলাবদ্ধতায় বিপর্যস্ত জগদীশপুর-তেমোনিয়া, দ্রুত সমাধান চান স্থানীয়রা

Reporter Name / ৩৬৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

হীরেশ ভট্টাচার্য হিরো,  স্টাফরিপোর্টার : 
হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর-তেমোনিয়া এলাকায় অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের ফলে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে। এ সমস্যার দ্রুত সমাধান চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, অতীতে বৃষ্টির পানি সহজেই নেমে যেত এবং এলাকায় জলাবদ্ধতার কোনো সমস্যা ছিল না। কিন্তু সম্প্রতি রাস্তা নির্মাণকাজ শুরু হওয়ার পর পরিস্থিতির অবনতি ঘটে। রাস্তার দুই পাশের প্রাকৃতিক নালাগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট ও আশপাশের বসতবাড়িতে পানি জমে যাচ্ছে।এতে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। জলাবদ্ধতার কারণে স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীর মতে, সঠিক ড্রেনেজ ব্যবস্থা ছাড়া শুধুমাত্র রাস্তা উঁচু করে নির্মাণ করাই এ সমস্যার মূল কারণ। তারা বলেন, নালাগুলো পুনঃখনন বা পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা গ্রহণ না করলে এ সমস্যা দীর্ঘস্থায়ী রূপ নিতে পারে।

এ বিষয়ে এলাকাবাসী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সড়ক ও জনপথ বিভাগ-এর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, রাস্তার দুই পাশের নালা পুনঃখনন এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে পানি নিষ্কাশনের স্থায়ী সমাধান নিশ্চিত করা হোক।

এ বিষয়ে জগদীশপুর-তেমোনিয়া এলাকার রাস্তায় পাহাড়ি ঢলে পানি জমে রাস্তা তলিয়ে যাওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী মো. রেজাউন নবী বলেন, বিষয়টি তার জানা নেই। ভবিষ্যতে এ সমস্যার সমাধানে কোনো পরিকল্পনা রয়েছে কি না জানতে চাইলে তিনি এ সম্পর্কেও অবগত নন বলে জানান।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।


More News Of This Category

You cannot copy content of this page