• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

জাবি প্রতিনিধি / ৬৭২ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ১৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

এর আগে কমিটির সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত ও মনোনীত হয়েছিল। বাংলা বিভাগের ১৭-১৮ সেশনের (৪৭ ব্যাচ) শিক্ষার্থী মুহিবুর রহমান (মুহিব) সভাপতি এবং সেক্রেটারি দর্শন বিভাগের ১৭-১৮ সেশনের (৪৭ ব্যাচ) শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আবদুল্লাহ আল মামুন সাকি (৪৭ ব্যাচ), দাওয়াহ সম্পাদক মশিউর রহমান (৪৭ ব্যাচ), অফিস ও প্রচার সম্পাদক মো. মাজহারুল ইসলাম (৪৮ ব্যাচ), অর্থ সম্পাদক মো. রাকিবুল হাসান(৪৮ ব্যাচ), মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. রাকিবুল ইসলাম (৪৯ ব্যাচ), ছাত্রকল্যাণ সম্পাদক মো. তৌহিদ হাসান (৪৯ ব্যাচ), বিজ্ঞান সম্পাদক মো. তৌফিক হুসাইন (৪৮ ব্যাচ), গবেষণা সম্পাদক আরিফুল ইসলাম (৪৯ ব্যাচ), আন্তর্জাতিক সম্পাদক মাহদী হাসান জিহাদ (৪৮ ব্যাচ), প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. সাফায়েত মীর (৪৯ ব্যাচ), পরিবেশ ও সমাজসেবা সম্পাদক মো. তরিকুল ইসলাম (৪৯ ব্যাচ), সাহিত্য, প্রকাশনা ও ক্রীড়া সম্পাদক মাহাদী হাসান (৪৯ ব্যাচ), ছাত্র অধিকার সম্পাদক মো. রাকিব হোসেন (৪৯ ব্যাচ), তথ্য প্রযুক্তি সম্পাদক আলী আহম্মদ (৫০ ব্যাচ), মানবাধিকার সম্পাদক মো. রায়হান উদ্দীন (৫০ ব্যাচ)।

কমিটির গঠন প্রক্রিয়া নিয়ে শিবিরের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান বলেন, প্রতি বছরের জানুয়ারি মাসে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সব স্তরে নতুন কমিটি দেয় ছাত্রশিবির। কমিটির সভাপতি শিবিরের সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হন এবং সেক্রেটারি সদস্যদের পরামর্শের ভিত্তিতে মনোনীত হয়। পরে এতে কেন্দ্রীয় সভাপতি-সেক্রেটারি অনুমোদন দেন। তারা বাদে বাকি নেতৃত্ব সদস্যদের কাছে গ্রহণযোগ্যতা, দায়িত্বশীলতা, আনুগত্য ইত্যাদি বিষয়গুলো বিচার-বিশ্লেষণের মাধ্যমে শাখা সভাপতি ও সম্পাদক অনুমোদন করেন।

শিবিরের শাখা সভাপতি মুহিবুর রহমান বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা ২০২৫ সেশনের সেক্রেটারিয়েট সেট আপ সম্পন্ন করতে পেরেছি। আমি মনে করি, নতুন দায়িত্বশীল ভাইদের সম্মিলিত প্রচেষ্টায় ক্যাম্পাসকে শিক্ষা, গবেষণা ও নৈতিকতার আধার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে পারব। এ কাজে ক্যাম্পাসের সকল অংশীজনের সহযোগিতা কামনা করি।’

উল্লেখ্য, এর আগে বুধবার (২২ জানুয়ারি) ‘Aks Shibir, Know Shibir’ শীর্ষক সেমিনারে দুদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেয়ার ঘোষণা দেন শাখা শিবিরের সভাপতি মুহিবুর রহমান মুহিব।


More News Of This Category

You cannot copy content of this page