বান্দরবানের থানচি উপজেলা বেশ কয়েকটি আধা পাক্কা ও পাক্কা ভবন নির্মানের ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক ঝিড়ির অপরিপক্কর ছোট ছোট পাথরের কংক্রিট ও ঝিড়ির ময়লা অবর্জনা বালির ও নিন্মমানের নির্মান সামগ্রী ব্যবহারের লেয়ারের খুঁটি ও পিলার/ ভিত্তি কাঠামো প্রন্তুতে কারনের ভবিষ্যতে স্থাপনার টেকসইতা দীর্ঘস্থায়িত্ব ও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
জানা যায়, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নের থানচি উপজেলা ২০২৬-২৭ অর্থ বছরের বেশ কয়েকটি আধা পাক্কা ও পাক্কা ভবন নির্মান করেন। দুর্গম তিন্দু ইউনিয়নের মানলুং হেডম্যান পাড়া কালেক্টশান পয়েন্ট ও থানচি সদর ইউনিয়নের নাইন্দারী পাড়া খুমি ছাত্রাবাস, মৈত্রী শিশু সদনের ছাত্রাবাস, বলীপাড়া ইউনিযনের মংনাই পাড়া লাইব্রেরি, বলীপাড়া পাপলিক টয়লেট পাক্কা ও টিন সাইট ভবন নির্মান করেন।
অভিযোগ রয়েছে ইউনিয়নের মানলুং হেডম্যান পাড়া কালেক্টশান পয়েন্ট ও থানচি সদর ইউনিয়নের নাইন্দারী পাড়া খুমি ছাত্রাবাস, নির্মানের বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা এর আপন ছোট ভাই আওয়ামী লীগের সদর ইউনিযনের সভাপতি থোয়াইপ্রুঅং মারমাকে কার্যাদেশ দিয়েছে বান্দরবান জেলা পরিষদের প্রকৌশল বিভাগের সংশ্লিষ্ঠরা। থোয়াইপ্রুঅং মারমা বান্দরবানের এক আওযামী লীগের নেতা মিন্টু দেবকে সাথে নিয়ে গত এপ্রিল মাসের শুরু বান্তবাযন কাজের তদারকি সাইট প্রকৌশলী মংওয়েচিং মারমাকে সাথে নিয়ে লেয়ার, পিলার/ভিত্তি কাঠামো প্রস্তুত করা হয়েছে।

সম্প্রতি সরেজমিনের ঠিকাদার কর্তৃক নিয়োগ প্রাপ্ত মিস্ত্রি
মোহাম্মদ রিপন ৩০ বলেন,ঠিকাদার কর্তৃক নিয়োগকৃত সাইট মাঝি থোয়াইপ্রু মারমা গ্রামবাসীদের ১৫ কেজি জিলাবী খাবাইয়ের গ্রামবাসীদের রাজি করেন।গ্রামে পাশে একটি ঝিড়ির থেকে অপরিপক্কর ছোট ছোট পাথর ও ময়লা অবর্জনা বালির উক্তোলন করে। আমাদের ৫জন শ্রমিকের মাধ্যমে কংক্রিট করান, এবং সে কংক্রিট ও বালুর ব্যবহার করে ইতি মধ্যে ২৮টি খুঁটি (পিলার পাইপ)কংক্রিট পেডেস্টালের উপর বসানো স্টিল/জিআই পাইপ কলাম, যা টিনশেড ভবনের মূল কাঠামো কাজ করে ফেলেছি। ঠিকাদার মালিক যা নির্মান সামগ্রী দেই সেটা দিয়ে কাজ করার দায়িত্ববোধ মনে করি।
জানতে চাইলে থোয়াইপ্রু মারমা বলেন, আমি মাসিক বেতনের এখানে কাহ করছি আমাকে মিন্টু দেব যা বলে তাই করছি।
জানতে চাইলে মানলুং পাড়ার প্রধান কারবারী রেংতলাইন খুমি বলেন, গ্রামে কালেক্টশন পয়েন্ট দরকার বলে জেলা পরিষদের আবদনের প্রেক্ষিতে বরাদ্ধ পৌছেছে। ঝিড়ির হতে অপরিপক্কর পাথরের কংক্রিট ও ময়লা অবর্জনা বালুর দিয়েছে ক্ষমতাচ্যুত সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা এর ছোট ভাই থোয়াইপ্রুঅং মারমা আমাদেরকে বলেন পাথর বালির গ্রামবাসী যদি দিতে না দেই তাহলে সম্পুর্ণ টাকা ফেরত যাবে বলাতে আমরা ১৫ কেজি জিলাবীতে রাজি হয়েছি। একই গ্রামে বাসিন্দা থুইহ্লাচিং খুমী রোয়াজা বলেন, টেকসই, দীর্ঘস্থায়িত্ব ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে খুমী যুব সমাজের লোকজন আমরা বিতর্কিত হচ্ছে।
মৌজা হেডম্যান হৈসাই খুমী বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই হওয়া সুবাদে আমরা নিরুপায় কিছু বলার সম্ভব হচ্ছে না। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সবাই তার পক্ষে কাজ করেন।
জানতে চাইলে সাইট তদারকি প্রকৌশলী মংওয়েচিং মারমা বলেন, চেয়ারম্যান স্যারের করা নির্দেশ স্থানীয় পাথর বালির ব্যবহার করা যাবে না বলে কার্যাদেশ ও ৩০০ টাকা স্ট্যামের দ্বীপাক্ষিক চুক্তিতে উল্লেখ রয়েছে। স্থানীয় পাথর বালুর ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের প্রমান পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
এদিকে মৈত্রী শিশু সদনের ছাত্রাবাস, রুমবেত পাড়া স্কুল ঘর, বলীপাড়া ইউনিযনের মংনাই পাড়া লাইব্রেরি, বলীপাড়া পাপলিক টয়লেট পাক্কা ও টিন সাইট ভবন নির্মানেও স্থানীয় ময়লা অবর্জনা বালুর ও অপরিপক্কর পাথরের কংক্রিট ব্যবহারের অভিযোগ করেছে স্থানীয়রা। সরকারি উন্নয়ন প্রকল্পে গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি, উপকরণ পরীক্ষা এবং স্বচ্ছ জবাবদিহি ব্যবস্থা গ্রহন করার দরকার। দুর্বল তদারকি ঠিকাদারী মালিকের দায়সারা কারনে সরকারি অর্থ ব্যয়ের পরও প্রত্যাশিত মান নিশ্চিত হচ্ছে না, দ্রুত সরেজমিন তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং মানসম্মত উপকরণে পুনরায় কাজ সম্পন্ন করার দাবী স্থানীয়রা।
যোগাযোগ করা হলে আওয়ামী লীগ নেতা ঠিকাদার থোয়াইপ্রুঅং মারমা বলেন, জেলা পরিষদের আমার নামে কোন প্রকল্প বা কাজ নেই কাজেই স্থানীয় পাথর বালুর উক্তোলন ব্যবহারের অভিযোগ সম্পুর্ন মিথ্যা বানোয়াট ও ভিক্তিহীন। পাটনার মিন্টু দেব মুঠোফোন রিসিভ না কারার বক্তব্য নেয়া সম্ভব হয় নি।
জেলা পরিষদের সদস্য খামলাই ম্রো বলেন, স্থানীয় পাথর বালির ও নিন্মমানের নির্মান সামগ্রী ব্যবহারের আমরা কোন সময় এলাও করবো না।
বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই এর মুঠোফোনের সংযোগ না পাওয়া বক্তব্য নেয়ার সম্ভব হয় নি।