• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিক আটক

Reporter Name / ১৭৬ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মোঃ খোকন নেত্রকোণা প্রতিনিধি : 

সন্দেহজনক ভাবে ঘুরাঘুরির সময় নেত্রকোণা জেলা শহরের ছোট বাজার এলাকা থেকে এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।

দিবাগত রাত, সোমবার (০৮ জুন) রাত সাড়ে ৮ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয় বলে জানা যায়।

পুলিশ জানায় যে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা মডেল থানার এস আই আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম জেলা শহরের ছোট বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় মো. কারিমকে(৩০) আটক করে। পরে তাঁকে সদর থানায় নিয়ে যাওয়া হয়।

আটক মোঃ কারিম কক্সবাজারের ওয়াইকাম এলাকার ফালনখালী গ্রামের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। বর্তমানে তিনি নেত্রকোণা মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান , গত ৬ জুন তিনি চট্টগ্রাম থেকে “সোনাতরী পরিবহন” নামের একটি বাসে করে নেত্রকোণায় আসেন।

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির পরিচয় ও অবস্থান সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। কি উদ্দেশ্যে এখানে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।সংবাদ প্রকাশের আগপর্যন্ত এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।


More News Of This Category

You cannot copy content of this page