• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার

মো. ইব্রাহীম খলিল মোল্লা মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি / ২৮৫ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

মো. ইব্রাহীম খলিল মোল্লা মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলায় দীর্ঘদিন ধরে চলা অবৈধ বালু উত্তোলন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযানে এক কথিত ‘বালু দস্যু’কে গ্রেপ্তার করেছে নৌপুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের নলচর এলাকা থেকে খলিল (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ লুৎফর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র ও নৌপুলিশ ফাঁড়ির তথ্যমতে, খলিল দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন। তার নেতৃত্বে একদল বালু দস্যু গভীর রাতে নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করত এবং পরবর্তীতে তা স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরেই চক্রটির সদস্য হিসেবে খলিল সক্রিয় ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে নৌপুলিশের তৎপরতা বাড়ায় পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন বলেন, “মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনের মূল হোতাদের মধ্যে খলিল একজন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গত দুই দিন আগেও সে বালু উত্তোলন করেছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়, অবৈধ কর্মকাণ্ডে যে-ই জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”

 


More News Of This Category

You cannot copy content of this page