• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

পদ্মার ওপারে বড় আধুনিক হাসপাতাল হবে : ওবায়দুল কাদের

অভিযান 24 / ১৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

অভিযান ২৪ ডেস্ক : পদ্মার ওপারে বড় আধুনিক হাসপাতাল করার প্রস্তাব আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৪ঠা এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে স্বাস্থ্য ও জনসংখ্যা উপকমিটির আলোচনাসভায় এসব কথা বলেন সেতুমন্ত্রী।

সাধারণ সম্পাদক গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। অনুমোদন হলে আপনাদের জানাব। আমাদের আধুনিক হাসপাতালের বড় প্রয়োজন।

ওবায়দুল কাদের আরও বলেন, স্বাস্থ্যব্যবস্থায় নিকট অতীতের ইতিহাস সুখকর নয়। তিন মাস আগের আমদানি করা যন্ত্র এখনো ব্যবহার করা হয়নি।

তিনি আরও বলেন, কিছু জটিল রোগের জন্য বাইরে যেতে হয়। তাই একটি আধুনিক হাসপাতাল দরকার। জরুরি রোগীর জন্য উপজেলা পর্যায়েও আইসিইউ থাকা দরকার।


More News Of This Category

You cannot copy content of this page