• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

প্রধানমন্ত্রীকে বরণ করতে সিলেটবাসী প্রস্তুত : মিফতাহ্ সিদ্দিকী

অভিযান ডেস্ক:   / ২৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শুভ্র ভট্টাচার্য সিলেট থেকে:

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সিলেটবাসী সবসময়ই জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের আগমনে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী সিলেটের জামাতা হওয়ায় এ সফরকে ঘিরে জনগণের মধ্যে বাড়তি আগ্রহ ও উৎসাহ বিরাজ করছে। ইতিমধ্যে জেলা স্টেডিয়ামসহ সফরের বিভিন্ন স্থানকে প্রস্তুত করা হচ্ছে। সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রীর এই সফর সিলেটের উন্নয়ন ও অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সিলেট সফরের মুল অনুষ্ঠানস্থল সিলেট জেলা স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, আগামী ২ মে প্রধানমন্ত্রীর সিলেট সফরকে ঘিরে পুরো সিলেটবাসী প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রীর সফরসূচির মধ্যে রয়েছে— সিলেটে পৌঁছে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন, জেলা স্টেডিয়ামে নতুন কুড়ির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ প্রদান এবং স্থানীয় প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়। সিলেটের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অগ্রগতি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো এই সফরের মাধ্যমে নতুন গতি পাবে বলে আমরা আশা করছি।এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সিলেট বিভাগীয় শিক্ষক সমিতির সভাপতি ও মদন মোহন সরকারি কলেজের সহকারী অধ্যাপক লেফট্যানেন্ট মোঃ মনিরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও দলীয় নেতাকর্মীরা ।

 


More News Of This Category

You cannot copy content of this page