মিজানুর রহমান খান, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রধান মন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ , শ্রমিকলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আজ শনিবার সকালে উপজেলা পরিষদের সামনের রাস্তায় নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেত হয়। বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল ইসলাম ভূইয়া, সিনিয়র সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির মৃধা, জহিরুল ইসলাম চৌধুরী সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা শ্রমিকলীগের আহবায়ক নুর আফজল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল থান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াছ সরকারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় নেতারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা। কিন্তু তাদের এই অপচেষ্টা কখনই সফল হতে দেওয়া যাবে না। এ সময় তারা আরও বলেন, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত আমরা মাঠে থেকে ঐক্যবদ্ধ হয়ে সব অপশক্তি মোকাবিলা করে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করব।
প্রসঙ্গত, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল উচ্চারণ করেছে ‘পঁচাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ স্লোগানটি। এরপরই এ স্লোগান ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। এরই প্রেক্ষিতে শনিবার প্রতিবাদ সমাবেশ করেছে বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ, ও অঙ্গ সংগঠন।