• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা ছিনতাইয়ের শিকার দুই নারী, ছিনতাইকারী গ্রেফতার তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ জন কারাগারে রামিসা হত্যা মামলা সাক্ষ্যগ্রহণ শেষ, আসামির আত্মপক্ষ সমর্থন বুধবার সরাইল কুরআন ও আজান নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানা-এর মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন ঈদকে ঘিরে হামের সংক্রমণ বাড়ার শঙ্কা ছোঁয়া ক্যাফের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা

বইমেলায় পাওয়া যাচ্ছে শাহনেওয়াজ শাহ্ এর নতুন বই “কলম সৈনিক”

অ‌ভিযান 24 / ৯৫৮ Time View
Update : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

অ‌ভিযান ২৪ ডেস্ক :

অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে শাহনেওয়াজ শাহ্ এর দ্বিতীয় বই ‘কলম সৈনিক’। মোট ৫৫ টি কবিতা নিয়ে সাজানো হয়েছে বইটি। বইটির ক্যানভাসে লেখক কাব্যের মাধ্যমে সামাজিক প্রেক্ষাপট, মানব চরিত্র ও জীবনের আনুসঙ্গিক বিভিন্ন অসঙ্গতির চিত্র তুলে ধরেছেন।

বইটির প্রচ্ছদ ডিজাইন করেছেন সজীব কুমার। নির্বাণ প্রাকশ থেকে প্রকাশ হওয়া বইটির মূল্য ধরা হয়েছে ২৪০ টাকা। বইমেলার ১৬ নম্বর গণপ্রকাশন এবং স্বনির্ভর প্রকাশনীর নিজস্ব স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

লেখক শাহনেওয়াজ শাহ্ লেখালেখি শুরু করেন ২০১৮ সালের শুরুর দিকে। কলেজে পড়ার সময় থেকেই তার লেখা প্রকাশ হতে থাকে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতাও শুরু করেন তিনি।

বিভিন্ন পত্রিকায় ফিচারের পাশাপাশি বিভিন্ন কবিতা ও গল্পও লিখেন তিনি। লেখকের পূর্ব প্রকাশিত বই “বদলে যাবো, বদলে দিবো” ২০২১ সালে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে। এই তরুণ লেখকের প্রকাশিতব্য বই “শেষ ঠিকানা”। তিনি ভবিষ্যতে আরো অনেক বই রচনা করার এবং সাহিত্য চর্চা করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

তরুণ লেখক, সাংবাদিক ও সংগঠক শাহনেওয়াজ শাহ্ এর জন্ম ২৭ ফেব্রুয়ারি ২০০০ খ্রিস্টাব্দে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ছতরপুর গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতা মোঃ বেনুজীর শাহ্ পেশায় একজন কৃষক ও মাতা উম্মে কুলসুম গৃহিণী। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে সম্মান চতুর্থ বর্ষে অধ্যয়নরত।

শাহনেওয়াজ শাহ্ বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকাতে কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য জাতীয় দৈনিক তৃতীয় মাত্রা, জাতীয় দৈনিক অগ্নিশিখা, জাতীয় দৈনিক পর্যবেক্ষণ, জাতীয় দৈনিক মতপ্রকাশ, দৈনিক ফুলতলা প্রতিদিন, স্থানীয় দৈনিক দিনদর্পন, পাক্ষিক আলোর সারথি, পাক্ষিক ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া ইত্যাদি। এছাড়াও তিনি বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক প্রাণকণ্ঠ এর সম্পাদক ও প্রকাশক।

কবি ও লেখক শাহনেওয়াজ শাহ্ বলেন, বই সভ্যতার প্রতিক। নিজের জ্ঞানকে সমৃদ্ধ ও বিকশিত করতে বই পড়ার বিকল্প নেই। একজন লেখক হয়ে উঠার পূর্ব শর্তই হচ্ছে প্রচুর বই পড়তে হবে। একটি কবিতার মাধ্যমে বিপ্লব ঘটানো সম্ভব। একটি গল্পের মাধ্যমে একটি জীবন পরিবর্তন করা সম্ভব। পাঠকদের প্রতি বই মেলায় আসার, দেখার ও বই কিনার আহ্বান রইল।


More News Of This Category

You cannot copy content of this page