• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
শ্রীপুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ উদযাপন বাঙ্গরায় আনোয়ার মেম্বার হত্যা মামলায় আসামি গ্রেপ্তার আলফাডাঙ্গায় গ্রেপ্তারি পরোয়ানায় এনামুল শেখ গ্রেপ্তার মিজোরাম থেকে স্বদেশের ফিরলেন তিন বম পরিবার শান্তি ছিল না স্বদেশ ছেড়ে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে বিট পুলিশ সভা কর্মসূচি মাধবপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি চাল পাচারের অভিযোগ, চাল ভর্তি পিকআপ আটক নেত্রকোণায় ফ্যামিলি কার্ড নিয়ে অর্থ কেলেঙ্কারির দায়ে এনসিপি নেত্রী সাদিয়াকে সাময়িক অব্যাহতি বিজয়নগরে ড্রেজারে অবাধে কৃষিজমি ও পুকুর ভরাট, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা সেবার নতুন দিগন্তে ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’-এর গৌরবময় শুভ যাত্রা নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা

বাঙ্গরায় আনোয়ার মেম্বার হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

অভিযান ডেস্ক / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বাঙ্গরায় ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন হত্যা মামলার এজাহারনামীয় এক আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার মো. পিন্টু মিয়া (৪০) হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিলেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনকে আসামি করে মামলা করেছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায়।

গ্রেপ্তার পিন্টু মিয়া শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নই গ্রামের মৃত ধবীর মুন্সীর ছেলে। তিনি মামলার এজাহারভুক্ত ১৬ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে শ্রীকাইল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি বিশেষ দল ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)-এর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে পিন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য, তিনি হত্যাকাণ্ডের ‘কিলিং মিশনে’ সরাসরি অংশ নিয়েছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথাও স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।

এ ঘটনায় নিহত আনোয়ার হোসেনের স্ত্রী মোমেনা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় হত্যা মামলা করেন। মামলায় ১৯ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আনোয়ার হোসেনের ওপর হামলা চালানো হয় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারীরা ঘটনাটিকে ডাকাতির চেষ্টা ও গণপিটুনি হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


More News Of This Category

You cannot copy content of this page