• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন প্রোটেক্টিভ ইসলামী লাইফের সাথে অভিযান-এর হেলথ কার্ডের চুক্তি মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

‘বিএনপি ঘোষিত ৩১ দফা ঘরে ঘরে পৌছাতে হবে’

অভিযান 24 ডেস্ক / ৮৮৩ Time View
Update : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌছাতে হবে। এ দায়িত্ব নিতে হবে জেলা ও উপজেলা বিএনপি নেতাকর্মীদের।

 

তিনি বলেন, আমরা সুযোগ পেলে ৩১ দফা বাস্তবায়ন করবো। আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে ৩১দফা বাস্তবায়ন করবো। কেন না আমরা দেশের ২০ কোটি,মানুষের সাথে কমিটমেন্ট করেছি।

 

আমাদের সফলতা অন করতে হলে এখনও অনেক পরিশ্রম করতে হবে। আপনাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যেকোন মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যারা জনসমর্থন বিরোধী কাজ করবে তাদের সরিয়ে দিতে হবে। তানাহলে আমাদের অর্জন বৃথা হয়ে যাবে।

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার বিকাল ৪ টা ২৫ মিনিট ভার্চুয়ালী কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃত্তি প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিয়ে এসব কথা বলেন।

 

এর আগে তিনি ভার্চুয়ালী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয়া নেতাকর্মী প্রশ্ন ও প্রস্তাবনা শুনে উত্তর দেন।

 

এর আগে বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মঙ্গলবার সকাল সাড়ে ১০ কুড়িগ্রাম জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টার জেলা বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃত্তি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

 

কর্মশালার উদ্বোধনকালে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদু বলেন, অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস অতি সম্প্রতি ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছিলেন। তারপর আবার মধ্যরাতে সংশোধ করে প্রেস নোট দিয়ে জুনে নির্বাচনের কথা বলা হয়েছে।

 

ড. ইউনুস ডিসেম্বরে নির্বাচন করবেন বলেছেন। আমরাও চাই যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচন দেয়া হোক। এ জন্য আন্দোলনের দরকার নেই।

 

এসময় শামসুজ্জামান দুদু আরো বলেন, ৩১ দফা বিএনপি’র একার দফা না। বিএনপি কি করবে ক্ষমতায় গেলে সে প্রসঙ্গগুলো ৩১ দফায় বিস্তারিত আছে। সংস্কারের প্রশ্নে বাংলাদেশকে এগিয়ে নেয়ার জন্য ৩১ দফার বিকল্প নেই।

 

প্রশিক্ষণ কর্মশালায় আরো যোগ দেন বিএনপি’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, কেন্দ্রীয় বিএনপি’র সদস্য আকরামুল হাসান মিন্টু ও ড. মাহাদী আমিনসহ, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারষণ সম্পাদক মাহমুদা হাবিবাসহ জেলা বিএনপি’র নেতারা।

 

কর্শালায় সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমান, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম বেবি, হাসিবুর রহমান হাসিব, সদস্য সচিব সোহেল হোনাইন কায়কোবাদসহ জেলা বিএনপি’র অন্যান্য নেতারা।

 

কর্মশালায় অংশ নিয়েছেন জেলা, উপজেলা ও ইউনিয়ননের বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের প্রায় ৬ শতাধিক নেতা।

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের মাধ্যেমে সন্ধায় শেষ হয় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃত্তি প্রশিক্ষণ কর্মশালা।


More News Of This Category

You cannot copy content of this page