• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগ‌রে আমতলী বাজারে ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ

অভিযান 24 / ৩৭৭ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : 

ব্রাহ্মণবা‌ড়িয়ার বিজয়নগ‌রে চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে মারপি‌টের অভিযোগ উঠেছে।

স‌রে জ‌মি‌নে ও সি‌সি‌টি‌ভির ফু‌টে‌জে দেখা যায়, উপ‌জেলার আমতলী বাজা‌রের শখ এন্টারপ্রাই‌জের সত্তা‌ধিকারী চান্দুরা গ্রা‌মের মৃত ধীরেন্দ্র ম‌ল্লি‌কের ছে‌লে চন্দন ম‌ল্লিক‌কে ২৬ এপ্রিল বেলা প্রায় ১০টা ৩০ মিনিটে অভিযুক্তরা কোন এক বাহানায়, প্রশ্নের প্রথম জিজ্ঞাসাতেই এলুপাতারি ভাবে দোকা‌ন মালিক ভুক্তভোগী চন্দন  মল্লিককে আক্রমণ শুরু করে এবং প্রাণ না‌শের হুম‌কি ও ভয় ভী‌তি প্রদান ক‌রেন। চি‌ৎকার শু‌নে পাশের দোকানদাররা এগিয়ে আস‌লে দুর্বৃত্তরা দৌ‌ড়ে পা‌লি‌য়ে‌ যান। অভিযুক্তরা হ‌লেন, একই উপ‌জেলার চান্দুরা ইউনিয়নের  জালালপুর গ্রা‌মের আদম বাড়ির ফিরোজ মিয়ার ছেলে মোশাররফ হোসেন (৩৫) ও তার ভাই আনোয়ার হোসেন (টেনু) (৩২) । চন্দন মল্লিক জানান,  দীর্ঘদিন আমি আমতলী বাজারে সুনা‌মের সা‌থে আমার পরিচালিত শখ এন্টারপ্রাইজ  প‌রিচালনা ক‌রে আসছি ।অভিযুক্তরা  আমার দোকানে এসে চাঁদা নেওয়ার ভাব দেখিয়ে আমাকে কিছু বোঝার আগেই আক্রমণ শুরু করে। তারা আমা‌কে প্রা‌ণে মারার উদ্দেশ্যে কিল ঘু‌ষিসহ বি‌ভিন্নভা‌বে আঘাত করে। বিজয়নগর থানায় আমি এক‌টি অভিযোগ দা‌য়ের ক‌রে‌ছি এবং উক্ত বাজার ক‌মি‌টি‌র সেক্রেটারিকে   মৌ‌খিকভা‌বে জা‌নি‌য়েছি।

এ বিষ‌য়ে বিজয়নগর থানার অফিসার  ইনচার্জ এ কে ফজলুল হক জানান, এ ‍বিষয়ে একটি অভিযোগ পে‌য়ে‌ছি তদন্ত সা‌পে‌ক্ষে  ব্যবস্থা  নেওয়া হ‌বে।


More News Of This Category

You cannot copy content of this page