• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

বিজয়নগরে আহলে সুন্নাত ওয়াল জামাত এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা: ) পালিত

অভিযান ডেস্ক:   / ৭৫৩ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে ৬ সেপ্টেম্বর যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে হাজার হাজার ধর্মপ্রাণ সুন্নি জনতা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ওই দিন সকাল ১০টার সময় উপজেলার চম্পকনগর থেকে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়। “নারায়ে তাকবীর, আল্লাহু আকবার”, “নারায়ে রেসালাত, ইয়া রাসুলুল্লাহ” স্লোগানে মুখরিত শোভাযাত্রাটি চান্দুরা-ঢাকা সিলেট হাইওয়ে রোডে এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও পতাকা বহন করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন দৌলতবাড়ী দরবার শরীফের পীর সাহেব সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ, চান্দুরা পাক দরবার শরীফের পীর সাহেব আখতারুজ্জামান সিদ্দিকী। বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শের ওপর বিশদ আলোচনা করেন। এ সময় বিজয়নগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের সুন্নি জনতা এবং হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিজয়নগর উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মিলাদ মাহফিল, দোয়া ও কোরআন খতমের আয়োজন করা হয়। মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এই দিনে প্রিয়নবীর আগমন ও তাঁর শিক্ষার তাৎপর্য তুলে ধরা হয়, যা মুসলিম সমাজে ঐক্য ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো:শহিদুল ইসলাম জানান, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালি নিয়ে দু গ্রুপের মাঝে সংঘর্ষের আশঙ্কা ছিল আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে।

 


More News Of This Category

You cannot copy content of this page