• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ আলেম ও যুব সমাজের সম্মিলিত উদ্যোগেই সম্ভব মাদকমুক্ত সমাজ গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা

বিজয়নগরে ইসলামি বক্তার জিভ কর্তন, এলাকায় মানববন্ধন

Reporter Name / ৮৪০ Time View
Update : রবিবার, ৫ মার্চ, ২০২৩

বিজয়নগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইসলামি বক্তার জিভ কর্তন করেছেন দুর্বৃত্তরা। এ নিয়ে আজ রবিবার বেলা ১২ টার সময় উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদ্রসায় মানববন্ধন করেছেন ছাত্র ছাত্রীরা। মানববন্ধনে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। জানা যায়, শনিবার গভীর রাতে উপজেলার দৌলতবাড়ি চাওড়া এলাকায় একটি মাহফিল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে পাশর্^বর্তী উপজেলার আজমপুর রেল স্টেশনের পাশে ৭/৮ জন তার গতিরোধ করে অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তারা বক্তার জিভের বেশিরভাগ অংশ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তার সঙ্গে ওবায়দুল্লাহ (৩৪) নামের অপর একজন আহত হয়েছেন।
তাকে উদ্ধারের পর গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তির নাম শরীফুল ইসলাম ভুঁইয়া (৩৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাপুইর গ্রামের মাওলানা আব্দুর রশিদ ভুইয়ার ছেলে। শরীফুল বিজয়নগর উপজেলার শ্রীপুর ইসলামিয়া ফাজিল মাদরাসায় আরবি পড়ান।
আহতের ভাই মওদুদ ইসলাম ভুঁইয়া বলেন, ভাই বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে শিয়া অনুসারীদের নিয়ে বক্তব্য দেন। ধারণা করা হচ্ছে শিয়া অনুসারীরাই এ হামলার সঙ্গে জড়িত।
আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন দুলালের দাবি, শিয়া অনুসারীদের নিয়ে বক্তব্য দেওয়ায় এ হামলা হয়েছে ।


More News Of This Category

You cannot copy content of this page