• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ আলেম ও যুব সমাজের সম্মিলিত উদ্যোগেই সম্ভব মাদকমুক্ত সমাজ গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা

বিজয়নগরে ঈদগাহ নির্মান কাজে চরম অনিয়ম,জনমনে ক্ষোভ

Reporter Name / ২৯০ Time View
Update : সোমবার, ৩ জুলাই, ২০২৩


বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঈদগাহ নির্মান কাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। সরে জমিনে জানা যায, উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও দাউদপুর মোহাম্মদীয়া ফোরকানিয়া হাসানিয়া মাদ্রসার ঈদগাহ মাঠ টালাইয়ের কাজে নিম্মমানের ইট সুরকি সিমেন্ট ব্যবহার করা হয়েছে। এতে জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হযেছে। গত জুন মাসে ঈদগাহ মাঠ নির্মানে ৪ লক্ষ ৭৫ হাজার টাকা সরকারি টেন্ডার হয়। এতে উপজেলা এল জি আরডির মাধ্যমে ডিএনবি ইঞ্জিনিয়ারিং নামক ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি নির্মান করেন। ঢালাই ও উপরের আস্তুর নিম্ম মানের হওয়ায় জনগণ বাঁধা প্রদান করেন। এতে ঠিকাদারী প্রতিষ্ঠান জনগনকে সরকারি কাজে বাধা প্রদান করছে মর্মে ভয় দেখান এবং ঈদুল আযহার আগেই তারাহুরা করে উক্ত কাজ সমাপ্ত করেন। সিমেন্টের পরিবর্তে বালি ব্যবহার করেছেন ফলে আগুলের আছর দিতেই ঢালাই উঠে যায়। ঈদগাহ মাঠে নামাজ পড়তে এসে মুসল্লিাদের কাপড় বালিতে ভরে যায়।
এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে বার বার যোগাযোগের চেষ্টা করেও কোন সাড়া পাওয়া যায় নাই।
এ ব্যাপারে উক্ত বিষয়ে দায়িত্বরত উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রাজ্জাকের কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন এব কোন সদোত্তর দিতে পারে নাই।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া জানান, আমি বিষয়টি শুনেছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category

You cannot copy content of this page