• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা থানচি ছাত্র ফেডারেশনের আহব্বায়ক শৈমং প্রু সদস্য সচিব ইউলিয়াম কোন চেয়ারম্যান কথা রাখেনি, পাকা রাস্তার অভাবে কষ্টে  ডালপা গ্রামবাসী নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার

বিজয়নগরে গৃহবধূ নিখোঁজের ঘটনায় প্রধান আসামী পপি গ্রেফতার

অভিযান 24 / ২৩১ Time View
Update : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

অভিযান ২৪ ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গৃহবধূ নিখোঁজের ঘটনার প্রধান আসামী গৃহবধূ ময়নার ননদ (স্বামীর ছোট বোন) পপি আক্তার নামে একজনকে গ্রেফতার করেছেন বিজয়নগর থানা পুলিশ। রবিবার ( ১৮ ফেব্রুয়ারী) ভোর ৪টার সময় পাশর্^বর্তী উপজেলা হবিগঞ্জের মাধবপুরের মনতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং মাধবপুর থানা পুলিশের সহযোগিতায় উপজেলার চম্পকনগ পুলিশ ফাড়ির ইনচার্জ গাজী রবিউল ইসলাম তার সঙ্গিয় ফোর্স নিয়ে তাকে গ্রেফতার করেন। তিনি মনতলা এলাকায় তার দূর সর্ম্পকীয় দুলা ভাই মোঃ শফিক মিয়ার বাড়িতে আত্বগোপনে ছিলেন।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম দিন জানান, প্রধান আসামীকে গ্রেফতারের মাধ্যমে আমরা অপহৃত গৃহবধূ ময়নাকে উদ্ধারে সক্ষম হব।
উল্লেখ্য ঃ শ্বশুরবাড়ি থেকে গৃহবধূ নিখোঁজ হওয়ার প্রায় ১ মাস ধরে খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে গত ১৩ ফেব্রুয়ারী বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজ গৃহবধূর মা সুমি বেগম।
ময়না নিখোঁজ হওয়ার পর সম্প্রতি একটি ভয়েস বার্তা প্রকাশ পেয়েছে। ভয়েস বার্তা প্রকাশের পর ঘটনাটি মোড় নেয় ভিন্ন দিকে।
ময়নার স্বামীর কাছে পাঠানো ভয়েস বার্তায় গৃহবধূ জানায়, ‘আমারে কীভাবে ভুলে থাকতেছো, আমাকে কি বাঁচাইবা না? আমি কোথায় আছি বলতে পারছি না। চারপাশে পাহাড় আর প্রচন্ঠ ঠান্ডাা। আম্মা (শাশুরি) এবং আপা (স্বামীর ছোট বোন) জানে আমি কোথায় আছি। আমার মোবাইল পপি আপা কোথায় জানি রাখছে। তুমি পপি আপার সাথে কথা বল। নিখোঁজ গৃহবধূ খাজিদা আক্তার ময়না বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতুরপুর গ্রামের সেলিম মিয়ার মেয়ে। প্রায় ৭ বছর আগে একই উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মো. রমজান মিয়ার ছেলে সৌদি প্রবাসী রাসেল মিয়ার সাথে পারিবারিকভাবে বিয়ে হয় ময়নার। স্বামী প্রবাসে থাকলেও ওই গৃহবধূ তাবাচ্ছুব (০৫) নামে একটি কন্যা সন্তান নিয়ে স্বামীর বাড়িতে থাকতেন। গত ১৯ জানুয়ারি বিকেল ৩টায় খাদিজা আক্তার ময়না (২৫) তার শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হন। প্রায় এক মাস অতিবাহিত হলেও কোনো সন্ধান মেলেনি তার।
ইমুর মাধ্যমে স্ত্রীর পাঠানো ভয়েস বার্তা পেয়ে স্বামী রাসেল মিয়া প্রবাস থেকে সেটি ময়নার বাবার কাছে পাঠিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন। ময়নাকে উদ্ধারের ব্যবস্থা নিতে জানান বলে বিষয়টি নিশ্চিত করেন ময়নার চাচা মোশাররফ হোসেন।

 


More News Of This Category

You cannot copy content of this page