• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ আলেম ও যুব সমাজের সম্মিলিত উদ্যোগেই সম্ভব মাদকমুক্ত সমাজ গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা

বিজয়নগরে চারতলা ভবনের শুভ উদ্ভোধন

অভিযান 24 / ২৪৭ Time View
Update : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

বিজয়নগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের চরইসলামপুর ইউনিয়নে মোহাম্মদপুর সুন্নিয়া আলিম মাদ্রাসার চারতলা ভবনের শুভ উদ্ভোধন করেন, বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি  বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

তিনি উক্ত ভবনকে প্রয়াত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট তানভীর ভূইয়ার নামানুসারে তানভীর ভূইয়া একাডেমিক ভবন নামকরনের ঘোষনা প্রদান করেন। ১৩ নভেম্বর বেলা ১১ টার সময় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী । তিনি তার বক্তব্যে সরকারের নানামুখী উন্নয়নের কথা তুলে ধরেন এবং এডভোকেট তানভীর ভূইয়ার স্মৃতিচারণ করেন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিজয়নগর উপজেলার নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ। অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজয়নগর থানার অফিসার ইনচাজ রাজু আহম্মেদ, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম ভূইয়া এবং বিজয়নগর উপজেলা  ভারপ্রাপ্ত  মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন।

এ সময় আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মাদ্রসার শিক্ষকবৃন্দ এবংএলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 


More News Of This Category

You cannot copy content of this page