• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

 ‌বিজয়নগ‌রে জ‌মির বি‌রো‌ধে ছোট দুই ভাই‌য়ের হা‌তে বড় ভাই খুন

Reporter Name / ৪৮৯ Time View
Update : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

অ‌ভিযান ২৪ ডেস্ক: 
ব্রাহ্মণবা‌ড়িয়ার বিজয়নগ‌রে জ‌মি সংক্রান্ত বি‌রো‌ধের জে‌রে ছোট দুই ভাই‌য়ের হা‌তে বড় ভাই জা‌কির হো‌সে(৪৫) খুন হ‌য়ে‌ছেন। নিহত জা‌কির হ‌সেন উপ‌জেলার হরষপুর ইউ‌নিয়‌নের সোনা‌মোড়া গ্রা‌মের মৃত আব্দুস সালা‌মের ছে‌লে । ২৬ আগস্ট শ‌নিবার বিকাল ৫ টার সময় তার আপন ছোট দুই ভাই আক্তার হো‌সেন ( ৩৭) ও মুক্তার হো‌সে‌ন (৩৪) ধারা‌লো‌ে অস্ত্র দি‌য়ে‌ আঘাত কর‌লে তার মৃতু‌্য হয় ।
বিজয়নগর থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি ) মোঃ রাজু আহ‌ম্মেদ অ‌ভিযান ২৪ ডট কম‌কে এসব তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে জমি নিয়ে তা‌দের ভাই‌দের ম‌ধ্যে বিরোধ চলছিল। এর জে‌রে নিহ‌তের ওই ছোট দুই ভাই ধারালো অস্ত্র দিয়ে আঘাত কর‌লে সে অজ্ঞান হ‌য়ে প‌ড়ে।
স্থানীয়রা তা‌কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরুী বিভা‌গের ডা. সাব‌রিন নাঈম সিয়াম অ‌ভিযান ২৪ ডট কম‌কে জানান, ‘নিহত জা‌কির হো‌সে‌নের গা‌য়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।  ওসি মোঃ রাজু আহ‌ম্মেদ অ‌ভিযান ২৪ ডট কম‌কে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অ‌ভিযুক্ত দুই ভাই‌কে গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে এবং মর‌দেহ ময়না তদ‌ন্তের জন‌্য জেলা‌ সদর হাসপাতাল ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে ।


More News Of This Category

You cannot copy content of this page