• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে গেল গরুবাহী পিকআপ

অভিযান ডেস্ক / ২২৯ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে গরুবোঝাই একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে পিকআপটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং একটি কোরবানির গরু মারা যায়। আহত হয়েছেন গাড়িটির চালক।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর আনুমানিক পৌনে ৩টার দিকে উপজেলার মুকুন্দপুর রেলওয়ে স্টেশনের কাছাকাছি লেভেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও রেলওয়ে পুলিশ জানায়, গরুবাহী পিকআপটি রেললাইন পার হওয়ার সময় হঠাৎ লাইনের ওপর আটকে পড়ে। ঠিক সেই মুহূর্তে ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস সেখানে পৌঁছালে ট্রেনটির সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং একটি গরু ঘটনাস্থলেই মারা যায়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত চালক শান্ত মিয়া (২৩)-কে উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর কিছু সময় রেল চলাচল ব্যাহত হলেও ক্ষতিগ্রস্ত পিকআপ সরিয়ে নেওয়ার পর প্রায় ২০ মিনিটের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের সদস্যরা পৌঁছে দুর্ঘটনার কারণ তদন্ত করছেন।


More News Of This Category

You cannot copy content of this page