• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগ‌রে দৌলতবাড়ী দরবার শরী‌ফে খাজা মাঈনু‌দ্দিন চিশতীর প‌বিত্র ওরশ মোবারক অনু‌ষ্ঠিত

Reporter Name / ৩৪৫ Time View
Update : শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৩
rpt

অভিযান ডেস্ক :
ব্রাহ্মণবা‌ড়িয়ার বিজয়নগ‌রে আধ‌্যা‌ত্বিক প্রাণ‌কেন্দ্র দৌলতবাড়ী দরবার শরী‌ফে খাজা মাঈনু‌দ্দিন চিশতী আজ‌মেরী রহমতুল্লাহ আলাই‌র প‌বিত্র ওরশ মোবারক অনু‌ষ্ঠিত হ‌য়েছে। ৩ ফেব্রুয়ারী শুক্রবার বাদ এশা ওরশ শরীফে গুরুত্বপূর্ণ ও হেদায়াতমূলক বক্তব‌্য পেশ ক‌রেন, দরবা‌রে আলা পী‌রে ত‌রিকত, জাতীয় মিলাদ ক‌মি‌টির চেয়ারম‌্যান আল্লামা হযরত মাওলানা সৈয়দ নাঈম উ‌দ্দিন আহ‌মেদ । তি‌নি তার মু‌রিদান ও ভক্তবৃ‌ন্দের উ‌দ্দে‌শ্যে খাজা মাঈন উ‌দ্দিন চিশতীর জীবনাদর্শ তু‌লে ধ‌রেন । অ‌লি আও‌লিয়াদের বি‌ভিন্ন কারামত নি‌য়ে গুরুত্বপূর্ণ আ‌লোচনা পেশ ক‌রেন উক্ত দরবা‌রের পী‌রে ত‌রিকত আল্লামা হযরত মাওলানা সৈয়দ আখলাক উ‌দ্দিন আহ‌মেদ । না‌তে রাসূল প‌রি‌বেশন ক‌রেন দরবা‌রের এক‌নিষ্ঠ ভক্ত আ‌মিনুল ইসলাম সোমন । প‌রে খাজা মাইন উ‌দ্দিন চিশতী ( র:) এর স্ব‌রনে উপ‌স্থিত সক‌লের মা‌ঝে ফল বিতরন এবং তাবারক প‌রিবেশ‌নের মধ‌্য দি‌য়ে অনুষ্ঠা‌নের প‌রিসমা‌প্তি ঘ‌টে । এ সময় আহ‌লে সুন্নাত ওয়াল জামাত বিজয়নগর ক‌মি‌টির সাধারণ সম্পাদক সাংবা‌দিক সারুয়ার হাজারী পলাশ, দরবা‌রের আ‌লেম ওলামাবৃন্দ, আ‌শেকান মু‌রিদান ও বি‌ভিন্ন এলাকার গণ‌্যমান‌্য ব‌্যক্তিবর্গসহ সু‌ন্নি জনতা উপ‌স্থিত ছি‌লেন । ডেস্ক রি‌পোর্ট , অ‌ভিযান, বিজয়নগর, ব্রাহ্মণবা‌ড়িয়া।


More News Of This Category

You cannot copy content of this page