অভিযান ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিম্ম মাধ্যমিক পাশ করে নানান অনিয়মে প্রধান শিক্ষকের চেয়ার দখল করার অভিযোগ উঠেছে। উপজেলার চান্দুরা ইউনিয়নের কালিসীমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বেগমের যোগ্যতা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা চলছে। এ নিয়ে শিক্ষামন্ত্রির বরাবর অভিযোগ করেছেন এলাকাবাসী এবং তার অনুলিপি বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রধাণ শিক্ষক নুর নাহার বেগম অষ্টম শ্রেণী পাশ করে অনৈতিকভাবে প্রধান শিক্ষকের চেয়ার দখল করেছেন। প্রধান শিক্ষক নুর নাহার বেগমের সাথে যোগাযোগ করলে জানা যায়, তিনি ১৯৯৫ সালে এসএসসি এবং ২০২১ সালে এইচএসসি পাশ করেন। এ বিষয়ে বিজয়নগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তা খতিয়ে দেখব। ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা প্রাথমিক শিক্ষা অফিসার খোরশেদ আলম জানান, বিষয়টি আমি শুনেছি, তিনি মূলত সহকারী শিক্ষক পদে যোগদান করেছিলেন, পদোন্নতির ফলে প্রধান শিক্ষক হয়েছেন । তার শিক্ষাগত যোগ্যতা খতিয়ে দেখছি।