• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ আলেম ও যুব সমাজের সম্মিলিত উদ্যোগেই সম্ভব মাদকমুক্ত সমাজ গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা

বিজয়নগরে পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

Reporter Name / ৩৬১ Time View
Update : সোমবার, ১ মে, ২০২৩

বিজয়নগর ( ব্রা‏‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রা‏‏হ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই শিশুর মরহেহ উদ্ধার করেছেন বিজয়নগর থানা পুলিশ।
জানা যায়, ১ মে বেলা ১১ টার সময় উপজেলার চম্পকনগর ইউনিয়নের সাটিরপাড়া দক্ষিণ গোপাটের পুকুর থেকে শিশু দুইটির মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশু দুইটি হলেন, উক্ত গ্রামের এনাম খাঁর ছেলে আরাফাত খাঁ ( ৯) এবং একই উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামের শিপন মিয়ার ছেলে সামির (৮)। চম্পকনগর ইউপি সদস্য রেজুয়ার আহমেদ জানান, গতকাল ৩০ এপ্রিল রোববার বিকেল থেকে দুই শিশু নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর রাতে চান্দুরা- আখাউড়া রোডে মাইকিং করা হয় এবং ১ মে সোমবার সকালে থানায় সাধরণ ডায়রি করা হয়। পরে থানা পুলিশ পুকুরে খোঁজাখুঁজি করে শিশু দুইটির মরদেহ উদ্ধার করেন। তিনি আরো বলেন, আরাফাত আমাদের এলাকার ছেলে এবং সামির তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


More News Of This Category

You cannot copy content of this page