• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ আলেম ও যুব সমাজের সম্মিলিত উদ্যোগেই সম্ভব মাদকমুক্ত সমাজ গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা

বিজয়নগ‌রে পুলিশ-মাদক ব্যবসায়িদের সংঘর্ষ: নিহত ১, আহত ১৫

Reporter Name / ২৭০ Time View
Update : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবা‌ড়িয়ার বিজয়নগ‌রে পুলিশ ও মাদক ব‌্যবসায়িদের সংঘর্ষের গটনা ঘটেছে। এতে আইয়ুব নূর (৫৫) নামে একজন নিহত হয়েছেন। ১০ পুলিশ সদস‌্যসহ আরও ১৫ জন আহত হ‌য়ে‌ছেন।

২০ জুলাই বৃহস্পতিবার ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, আদমপুর গ্রা‌মের আইয়ুব নূরের ছেলে আরিফ মিয়ার বিরুদ্ধে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তাকে ছিনিয়ে নিতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় আরিফের লোকজন। হাতকড়া পরিহিত অবস্থায় তারা আরিফকে ছি‌নি‌য়ে নেন। এ সময় পুলিশ ৮ রাউন্ড গুলি ছুড়েন এবং ঘটনাস্থ‌লে ১০ জন পুলিশ সদস‌্য ও আরিফের বাবা আইয়ুব নূরসহ আরও কয়েকজন আহত হন। পরে নূরকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. রাজু আহম্মেদ জানান, বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। পরে আহত পুলিশ সদস্যসহ অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরিফের বিরুদ্ধে মাদক মামলাসহ পাঁচটি মামলা রয়েছে।

নিহত আইয়ুব নূরের বিরুদ্ধেও একাধিক মামলা চলমান রয়েছে বলে তিনি জানান। 


More News Of This Category

You cannot copy content of this page