• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা থানচি ছাত্র ফেডারেশনের আহব্বায়ক শৈমং প্রু সদস্য সচিব ইউলিয়াম কোন চেয়ারম্যান কথা রাখেনি, পাকা রাস্তার অভাবে কষ্টে  ডালপা গ্রামবাসী নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার

বিজয়নগরে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

Reporter Name / ৩২৪ Time View
Update : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত হয়েছে। সরে জমিনে জানা যায়,  মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাই আশরাফুলের (৩১)  ছুরিকাঘাতে নিয়ামুল (২৯) নিহত হয়। আশরাফুল ও নিয়ামুল উভয়ই মাদক ব্যবসা করতো। আর মাদক ব্যবসা নিয়েই তাদের মধ্যে বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে আজ বুধবার ( ৮ ফেব্রুয়ারী) বিকাল ৫ টার দিকে আশরাফুল নিয়ামুলকে তার বাড়ির সামনে ডেকে নিয়ে যায়। বাকতর্কের এক পর্যায়ে নিয়ামুলকে ছুরিকাঘাত করে আশরাফুল। পরে নিয়ামুলকে পার্শ্ববর্তী উপজেলা আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত নিয়ামুল উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামের তাহের মিয়ার ছেলে এবং আশরাফুল একই বাড়ির আব্দুল মোতালেবের ছেলে। তারা সম্পর্কে চাচাপতো ভাই হয়।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে  জানান, তারা উভয়ই মাদক ব্যবসায়ী । খবর পেয়ে আমরা ঘাতক আশরাফুলকে গ্রেফতার করেছি এবং নিয়ামুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


More News Of This Category

You cannot copy content of this page