• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগরে মহান স্বাধীনতা দিবস পা‌লিত

Reporter Name / ২৪৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়। উপজেলা পরিষদ চত্বরে নির্মিত শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান , উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক , বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম , পুলিশ প্রশাসন,আওয়ামী লীগ, জাতীয় পার্টি,বিএনপি, ওয়াকার্স পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার অঙ্গ সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে উপজেলা মাঠ প্রাঙ্গণে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সংগীতের তালে তালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ,পুলিশ,আনসার ও ভিডিপি,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,স্কাউট,গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন, থানার অফিসার ইনচার্জ আসাদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রি রানী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো: মাছুম, প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী লিটন, বীর মুক্তিযোদ্ধা দবির আহমেদ ভুঞা, ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক বকুল , উপজেলার মুক্তিযুদ্ধাবৃন্দ, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে সকাল ১১ টায় উপজেলা প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মাহবুবুল হকের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।

মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওমী লীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর মৃধা, ডা: মো: মাছুম, প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটন, বীর মুক্তিযোদ্ধা দবির আহমেদ ভুঞা, উপজেলা যুব লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.রাসেল খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুর্নিমল সাহা প্রমুুখ।

পরে ৬৮ জন বীর মুক্তিযোদ্ধাদের মাঝে উপহার স্বরুপ ব্লেজার কোর্ট প্রদানসহ কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।


More News Of This Category

You cannot copy content of this page