• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা থানচি ছাত্র ফেডারেশনের আহব্বায়ক শৈমং প্রু সদস্য সচিব ইউলিয়াম কোন চেয়ারম্যান কথা রাখেনি, পাকা রাস্তার অভাবে কষ্টে  ডালপা গ্রামবাসী নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার

 বিজয়নগরে মাটির ঘরের দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু

Reporter Name / ২৪১ Time View
Update : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

বিজয়নগর ( ব্রাহ্মণবাড়িয়া ) সংবাদদাতা:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাটির ঘরের দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশু দুইটির নাম মিশু ও রাফিন। তারা দুই ভাই বোন। ২৯ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিশু (১০) ও নিহত রাফিন (১২) উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মান্নাফ মিয়ার মেয়ে ও তার বড় ছেলে। এ ঘটনায় মান্নাফ মিয়া (৪২), তার আরেক মেয়ে ইসু (১০) ও স্ত্রী রোকসানা বেগম (৩৫) আহত হয়েছেন।
সরে জমিনে জানা যায়, ২৮ সেপ্টেম্বর রাতে খাওয়ার পর দুই মেয়ে, স্ত্রী ও এক ছেলেকে নিয়ে মান্নাফ মিয়া মাটির তৈরি ঘরে ঘুমিয়ে পড়েন। রাতভর বৃষ্টি হওয়ায় মাটির দেয়াল ভিজে দুর্বল হয়ে যায়। হঠাৎ পাশের আরেকটি মাটির ঘরের দেয়াল ধসে তাদের বসতঘরের ওপর পড়ে। এতে ওই পরিবারের ৫জন আহত হয়। আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মিশু ও রাফিনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় ইসুকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাটির ঘরের দেয়াল ধসে একই পরিবারের ৫জন আহত ও ২ শিশু মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


More News Of This Category

You cannot copy content of this page