• ঢাকা, বাংলাদেশ সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগরে মেঘশিমুইলে সনাতন ধর্মালম্ভীর বাড়ি দখলের পায়তারা করছে আওয়ামীলীগ নেতা

Reporter Name / ৭২৩ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মেঘশিমুইলে সনাতন ধর্মালম্ভীর বাড়ি দখলের পায়তারার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ নেতা কাছম আলীর উপর। এ নিয়ে গত ২৪ জানুয়ারী বিজয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মেঘশিমুইল গ্রামের মৃত গুরুধন দেবনাথের ছেলে সুধীর দেবনাথের সাথে পার্শ্ববর্তী গ্রাম এক্তারপুরের মুত নজর উদ্দিনের ছেলে ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কাছম আলীর সাথে জমি জমা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তাদের পালকপুত্র হরেন্দ্র দেবনাথের নিকট হতে জাল দলিলের মাধ্যমে জায়গা ক্রয়কে কেন্দ্র করে ২৪ জানুয়ারী সকাল ১০ টার সময় সুধীরের বাড়ি জোড় পূর্বক দখলের জন্য ওই আওয়ামীলীগ নেতা তার দলবল নিয়ে আক্রমন করেন। প্রথমে তারা ঘরে প্রবেশ করে সুধিীরের মন্ডপ ঘরে প্রবেশ করে মূর্তি ভাংচুর করেন এবং তার স্ত্রী লাকী দেবনাথকে মারধর করেন । তাদের চিৎকার শুনে গ্রামের লোকজন উপস্থিত হয়ে ওই আওয়ামীলীগ নেতাকে বাধা দিলে সে আরো ক্ষিপ্ত হয়ে ঘরের দরজায় তালা মারেন। অবস্থা বেগতিক দেখে সুধীরের স্ত্রী লাকি দেবনাথ ৯৯৯ কল দেন। পরে পুলিশ উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করেন। এ বিষয়ে ওই এলাকার শালিসকারক মোঃ জনু মিয়া ও রজব আলী জানান, ঘটনার দিন আমরাও উপস্থিত ছিলাম বাধা দিলেও কাছম আলী বাধা মানে নাই। আমরা মেঘশিমুইল গ্রামের মানুষ নিরহ তাই আমরা ওই গ্রামের সাথে লাগতে চাই না। পালকপুত্রেরে নিকট থেকে অবৈধ দলিল মূলে তারা সুধীরের বাড়ি দখল করতে চাই।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রৌশন আলী জানান, এ সুধীর দেবনাথের একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category

You cannot copy content of this page