• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

 বিজয়নগরে যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

অভিযান 24 / ৬৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

অভিযান ২৪ ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।  উপজেলার সাবেক যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউছার মিয়ার কাছে পাওনা টাকা ফেরত চাওয়ায়  তার অনুসারীদেরকে নিয়ে  জনসম্মুখে কুপালেন দুই ভাই কে।   গত ২৬  জুন বেলা ১১ টার সময়  উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাও গ্রামের  আমতলী বাজারে এ ঘটনা ঘটে।  এ নিয়ে  জখমীর ভাই সুজন মিয়া যুবলীগ নেতা  কাউছার মিয়াসহ, ৫জনের বিরুদ্ধে, থানায় মামলা  দায়ের করেন। অভিযুক্তারা হলেন,একই গ্রামের  কালো মিয়ার ছেলে কাউছার (৩৫) ও ইয়াসিন মিয়া (২০) ও কাউসার মিয়ার  ছেলে ইমন (২২), জিল্লু মিয়ার ছেলে আরিফ মিয়া (২০) ও মৃত আব্দুল আলিমের ছেলে কালু মিয়া (৪৫) । অভিযোগ সূত্রে জানা যায়,  গত  প্রায় এক বছর আগে যুবলীগ নেতা মোঃ কাউছার মিয়া  জখমীর ভাই সুজন মিয়া কে বিজয়নগর থানা থেকে অকশনের মোটর সাইকেল কিনে দিবে বলে ৫০ হাজার টাকা  নেন। টাকা নেওয়ার এক বছর পার হলেও মোটর সাইকেল অথবা  নগদ টাকা ফেরত পায়নি এবং   প্রতিনিয়ত তারিখের পর তারিখ এবং সালিশ করেও কোন প্রতিকার পাইনি ওই ভূক্তভোগী।   ঘটনার দিন ভুক্তভোগীর ভাই  খোকন মিয়া  যুবলীগ নেতা কাওসার মিয়ার কাছে মোবাইল ফোনে টাকা চাইলে উত্তরে তাকে গালমন্দ  করেন এবং কাউছার মিয়া তাকে হুমকি প্রদান করেন। পরে যুবলীগ নেতা কাওসার মিয়া ও তার অনুসারীরা  ওই ভুক্তভোগীর ভাই খোকন মিয়াকে আমতলী  বাজারে পেয়ে  জনসম্মুখে কুপিয়ে গুরুতর আহত করেন। বর্তমানে তিনি আহত  অবস্থায় জেলা সদর  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।  ওই যুবলীগ নেতার নামে আগেও বলৎকার মামলা সহ একাধিক মারধরের মামলা রয়েছে। তা ছাড়াও অত্র  ইউনিয়নের আলাদাউদপুর গ্রামের সংখ্যালঘু রিদু শীলের পরিবারের উপর অতর্কিত হামলা করে রক্তাক্ত জখম করায় ওই যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা রয়েছে।

এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম অভিযান ২৪ ডট কমকে জানান,লিখিত অভিযোগ পেয়েছি ।  দতন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


More News Of This Category

You cannot copy content of this page