• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা থানচি ছাত্র ফেডারেশনের আহব্বায়ক শৈমং প্রু সদস্য সচিব ইউলিয়াম কোন চেয়ারম্যান কথা রাখেনি, পাকা রাস্তার অভাবে কষ্টে  ডালপা গ্রামবাসী নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার

বিজয়নগরে সবজির বাজারে আগুন, সকাল-বিকাল দাম বৃদ্ধি

অভিযান 24 / ৫২৮ Time View
Update : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের সাথে তাল মিলিয়ে সবজির দামও বৃদ্ধি পেয়েছে। এতে হতাশায় ভোগছেন ভোক্তারা। এখানে সিন্ডিকেটের অবৈধ কারবার চলছে বলে অভিযোগ রয়েছে। ওই সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকরী তেমন কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ক্ষোভ প্রকাশ করে বেশ কয়েকজন ভোক্তা বলেন, সকাল-বিকাল তারা সবজির দাম বৃদ্ধি করে সিন্ডিকেটের মাধ্যমে বিক্রি করছেন। আর চড়া দামে কাঁচা তরিতরকারি কিনতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ ত্রেতাদের। অনুসন্ধানে জানা গেছে, উপজেলার আশপাশের এলাকায় মৌসুমী কাঁচামালের উৎপাদন তেমন নেই। আর চাহিদার তুলনায় উৎপাদন না থাকায় নিত্যপণ্যের কাঁচাবাজারকে ঘিরে গড়ে উঠেছে সিন্ডিকেট চক্র। নরসিংদী ও হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে এ উপজেলায় আসে কাঁচামালের তরিতরকারি। এতে নানা প্রভাব বিস্তার ও কারসজি করে কাঁচামাল ও তরিতরকারির বাজার নিয়ন্ত্রনে নেয় স্থানীয় সিন্ডিকেট চক্র। শনিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার আমতলী বাজার ঘুরে দেখা যায়, বেগুন প্রতি কেজি ১২০ টাকা, পেপে ৫০, শসা ৯০, আলু ৫০, সিম ২২০, পটল ১০০, করলা ৮০, কাকরোল ১০০, ঝিঙ্গা ১০০, বরবটি ১০০, কাচকলা প্রতি হালি ৮০, কাঁচা মরিচ ২৫০ টাকা কেজি এবং প্রতি পিচ লাউ ৮০ থেকে ১০০ টাকা বিক্রি হচ্ছে। সাধ্যের মধ্যে না থাকায় ক্রেতারা বিমুখ হয়ে বাড়ি ফিরছেন। স্বল্প দূরত্বে অন্য কোন বাজার না থাকায় ক্রেতারা শত কষ্টে অল্প বাজার করছে। আমতলী বাজারে সবজি কিনতে আসা নানু মিয়া, মফিজ মিয়া ও সাথী আক্তারের সাথে কথা বলে জানা যায়, বাজার সহনীয় অবস্থা না থাকায় কষ্ট পোহাতে হচ্ছে। সকাল বিকাল দাম ওঠা-নামা করছে। সরবরাহ থাকলেও দাম কমে না।
সবজি বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, শীতের সবজি বাজারে  না আসায় তুলানামূলক দাম একটু বেশি।
এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ অভিযান২৪ ডট কমকে জানান, নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। ক্রেতা ও বিক্রেতার মূল্য তালিকায় অসঙ্গতি থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সবজির উৎপাদন কম বলে দাবি করছেন আড়তদাররা।


More News Of This Category

You cannot copy content of this page