মোঃ আজহারুল ইসলাম খান শাহআলম, সিনিয়র ষ্টাপ রিপোর্টার :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের বুধন্তি ইউনিয়নের খাতাবাড়ি গ্রামে হযরত সওদাগর শাহ (র:) এর ৫৯ তম পবিত্র ওরশ মোবারক ২০২৩ অনুষ্ঠিত হয়েছে । ২০, ২১ ও ২২ ফেব্রুয়ারী রোজ সোম, মঙ্গল ও বুধবার দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ জড়ো হতে দেখা যায়। ওরশ মাহফিল উপলক্ষে পুরো এলাকায় সু সজ্জিত করা হয়েছে । মাজারের চারপাশের এলাকায় ঈদের আমেজ বিরাজ করছিল । শত শত স্বেচ্ছাসেবকদল নিরাপত্তার দায়িত্বে দেখা যায় । থানা পুলিশের কড়া নিরাপত্তায় অত্যন্ত সুন্দর ও জমকালেভাবে উক্ত ওরশ সম্পন্য করা হয়েছে । ওরশের কড়া নিরাপত্তার বিষয়ে নজরদারি করেন , জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য কাজী হারিছুর রহমান, অভিযানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও এশিয়ান টিভির বিজয়নগর প্রতিনিধি সাংবাদিক সারুয়ার হাজারী পলাশ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ নুর আফজল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান, বুধন্তি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ইজাজুর রহমান রাকিব, দলিল লেখক ও সার্ভেয়ার নাজিরুল ইসলাম খান নান্নু, ৮নং ওয়ার্ডের বর্তমান মেস্বার মোঃ অলি আহাদ খান, সরকার অনুমোদিত, বাংলাদেশ রিপোর্টাস ক্লাব, বিজয়নগর শাখার সহ সভাপতি, সাবেক ছাত্রনেতা আজহারুল ইসলাম খান শাহআলম ও কার্যকরী সদস্য মোঃ মুজিবুর রহমান সুজন, উপজেলা ছাত্রলীগ নেতা শেখ আবুল হাসনাত খোকন প্রমূখ।
হযরত সওদাগর শাহ (র:) এর মাজার শরীফের একনিষ্ঠ খাদেম ইয়াকুব আলী শাহ, গরীবুল্লাহ শাহ ও নুর মোহাম্মদ খান অভিযানকে জানান, ৫৯ বছর ধরে এ গ্রামে আল্লাহর ওলি হযরত সওদাগর শাহ (র:) এর পবিত্র ওরশ শরীফ পালিত হয়ে আসছে । দেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দরা আসেন তবে এখানে কোন অসামাজিক কার্যক্রম হয় না । আইন শৃংখলা অত্যন্ত সুন্দর ।
ওরশ শরীফ থেকে আমাদের অভিযানে এর সিনিয়র ষ্টাপ রিেপোর্টোর আজহারুল ইসলাম খান শাহআলমের পাঠানো তথ্য চিত্রে অভিযান, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।