• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

বিজয়নগরে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার

অভিযান ডেস্ক:   / ২৫২ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

মাইনুদ্দিন চিশতি, ব্রাহ্মণবাড়িয়া : 

৩০ এপ্রিল ২০২৬: বিজয়নগর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) ও বর্ডার গার্ড বাংলাদেশের (২৫ বিজিবি) যৌথ অভিযানে প্রায় ২৮ লাখ টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং বর্ডার গার্ড বাংলাদেশ (২৫ বিজিবি)-এর একটি যৌথ দল বিজয়নগর থানার মনিপুর বাজার এলাকায় অবস্থান নেয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের টান মনিপুর এলাকায় সিমনা ব্রিজের পূর্ব পাশে একটি চেকপোস্ট স্থাপন করা হয়।

চেকপোস্টে একটি মিনি ট্রাককে থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতর থেকে ৭৭টি বস্তায় রাখা মোট ২ হাজার ৩১০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আজিমাবাদ গ্রামের মো. পাভেল (২১) ও একই উপজেলার মো. সুলতান আহমেদ (২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, চোরাচালানের মাধ্যমে ভারতীয় জিরা দেশে এনে বিক্রির উদ্দেশ্যে তারা বহন করছিলেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জব্দকৃত জিরা ও মিনি ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।

চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।


More News Of This Category

You cannot copy content of this page