• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগর সীমান্তে ‘পুশ ইনের’ খবরে আতঙ্ক,

Reporter Name / ৮৫২ Time View
Update : শুক্রবার, ১৬ মে, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া ও নোয়াবাদী সীমান্ত এলাকায় ভারতীয় নাগরিকদের পুশ ইনের গুঞ্জনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই গুঞ্জন ছড়িয়ে পড়ার পর স্থানীয় মসজিদ থেকে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
এদিকে, পুশইনের আশঙ্কায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বাড়তি সতর্কতা অবলম্বন করে সীমান্তে টহল জোরদার করেছে।
সূত্র জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা বিমানবন্দরের পাশের গেটের কাছে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কিছু মানুষকে জড়ো করেছে বলে খবর পাওয়া যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সীমান্তে স্বাভাবিকের তুলনায় তিনগুণ বেশি সতর্কতা জারি করা হয় এবং রাতভর টহল জোরদার রাখা হয়।
নোয়াবাদী এলাকার বাসিন্দা আনিস মিয়া ও ফজলুল হক জানান, বিজিবির তৎপরতা বেড়ে গেলে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
বিষয়টি রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পুশ ইন চেষ্টার খবরে জনগণ বিজিবির সঙ্গে থেকে প্রতিহত করেছে। এখনো সতর্ক অবস্থানে আছেন সীমান্ত এলাকার সবাই। সীমান্তের পরিস্থিতি এখন স্বাভাবিক।’
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ ডেইলি স্টারকে বলেন, ‘বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতির কারণে আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি। ভারতীয় নাগরিকদের পুশ ইনের আশঙ্কায় আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়েছি এবং ওই এলাকায় টহল জোরদার করেছি।’
তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো ধরনের অনুপ্রবেশ ঘটেনি। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।


More News Of This Category

You cannot copy content of this page