• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগরের আড়িয়ল গ্রামে নগদ টাকাসহ ৪ জুয়ারি আটক

Reporter Name / ৩৭৮ Time View
Update : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

বিজয়নগর প্রতিনিধি :  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইছাপুরা ইউনিয়নের আড়িয়ল গ্রামের ৪ জুয়ারীকে নগদ টাকাসহ আটক করেছেন বিজয়নগর থানা পুলিশ।  গোপন সংবাদের ভিত্তিতে  বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান এর নির্দেশনায় এস আই মো: তৌহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস দল  বৃহঃবার ৩ মার্চ রাত  ১১  টার সময় এই অভিযান পরিচালনা করে উক্ত  গ্রামের মোঃ তৈয়ব আলীর বসত বাড়ীতে  অর্থের বিনিময়ে জুয়া খেলাবস্থায় ৪ জুয়ারিকে নগদ টাকাসহ গ্রেপ্তার করেছেন।  গ্রেপ্তারকৃতরা হলেন,  উপজেলার পাহাড়পুর ইউনিয়নের নয়নপুর গ্রামের মৃত মনির মিয়ার ছেলে মোঃ ইয়াহিয়া খন্দকার (৫৯),পাহাড়পুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে হেলাল মিয়া (৫২), খাটিংগা গ্রামের মৃত এরশাদ মিয়ার ছেলে কামাল মিয়া (৩৫) ও ঘিলামুড়া গ্রামের মৃত আব্দুল আওয়াল এর ছেলে তৌহিদ মিয়া (৫০)।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান জানান,গোপন সংবাদ পেয়ে উপজেলার আড়িয়ল গ্রামে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় নগদ টাকাসহ ৪ জন জুয়ারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে বিজ্ঞ আদালতে  জুয়া আইনে প্রসিকিউশন দাখিল করা হয়েছে।


More News Of This Category

You cannot copy content of this page