• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা থানচি ছাত্র ফেডারেশনের আহব্বায়ক শৈমং প্রু সদস্য সচিব ইউলিয়াম কোন চেয়ারম্যান কথা রাখেনি, পাকা রাস্তার অভাবে কষ্টে  ডালপা গ্রামবাসী নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার

‌বিজয়নগ‌রের ইছাপুরায় রাস্তা ও পানি নিষ্কাশন বন্ধ, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ

Reporter Name / ২৬৭ Time View
Update : রবিবার, ১২ জুন, ২০২২

  1. অ‌ভিযান ডেস্ক :

দীর্ঘদিনের রাস্তা বন্ধ ও পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের কৈতারা বাড়ির পক্ষে মাোঃ শাহ-জাহান মিয়া মেম্বারসহ অর্ধশতাধিক মানুষের সাক্ষরে ১২ জুন উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের কৈতারা বাড়ির লোকজনসহ আশেপাশের অনেক লোক দীর্ঘদিন যাবত কৈতারা মৌজাস্থিত বি,এস ৭১৮ দাগে ৩৫ শতক ভূমি দিয়ে এলাকার কয়েকশত একর জায়গার উজানের পানি নিষ্কাশনসহ উক্ত জায়গা দিয়ে রাস্তা ব্যবহার করে মাঠে চলাফেরা করে কৃষিকাজ গরু ছাগল ভেড়া নিয়ে জমিনে যাতায়াত করত।

কিন্তু ইদানিং জোরপূর্বক মাঠি ভড়াটের মাধ্যমে জবর দখল করেন ইছাপুরা গ্রামের আরব আলীর ছেলে আব্দুল্লাহ, আদম খাঁ ও খোকন মিয়া মাছ চাষ শুরু করেছে।এতে করে বৃষ্টি পানি জমে কৃষি জমি অনুপোযোগী হয়ে ব্যপক ক্ষতি সাধন হচ্ছে।

মোঃ শাহ-জাহান মিয়া মেম্বার ও কৈতারা বাড়ির লোকজন পানি নিষ্কাশন বন্ধের প্রতিবাদ করলে তাদের ভয়ভীতি ও দেখানোসহ হুমকিধামকি দিয়ে পরিবেশ পরিস্থিতি অবনতি দিকে নিয়ে যাচ্ছে। যে কোন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা রয়েছে বলে জানা যায়।

এব্যাপারে অভিযোগকারী মোঃ শাহ-জাহান মিয়া মেম্বার বলেন, আমরা কয়েক প্রজন্ম ধরে এই রাস্তা ব্যবহার করে আসলেও হঠাৎ তারা পেশীশক্তি ব্যবহার করে রাস্তা বন্ধ করে মাছ চাষ শুরু করেছে। যার কারনে পানি নিষ্কাশন বন্ধ হওয়ায় বর্ষার মৌসুমে স্থানীয় মানুষ বিপাকে পরছে। আমি পুনরায় আগের মতো রাস্তার উম্মুক্ত করা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।

বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ জানান, খাস জমি ভরাট করে কেউ পানি নিষ্কাশন বন্ধ করতে পারে না। নায়েব কে দায়িত্ব দেওয়া দেওয়া হয়েছে খাস জমি আছে কি না দেখে বিস্তারিত জানানোর জন্য। তার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


More News Of This Category

You cannot copy content of this page