• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগরে বুধন্তি ইউনিয়ন যুবলীগের কমিটিতে অনিয়মের অভিযোগ

Reporter Name / ৩৬৯ Time View
Update : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

অভিযান ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধন্তি ইউনিয়নের যুবলীগের সম্মেলনকে ঘিরে নেতাদের মনে চরম ক্ষোভ ও অনিয়মের অভিযোগ উঠেছে এবং এলাকায় নানান গুঞ্জন শুনা যাচ্ছে। গত ২৩-০৯-২০২২ ইং তারিখে সম্মেলন হলেও ওই দিন কোন কমিটি ঘোষনা করা হয় নাই। ফলে প্রার্থীদের মনে চরম ক্ষোভ বিরাজ করেছে। গত ১০ অক্টোবর ১১ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষনা করা হলে দেখা যায়, উক্ত তালিকায় সভাপতির পদ প্রার্থী সুমন চৌধুরী, আল মামুন ও হাফিজুর রহমান উজ্জলের তালিকাতে নাম নেই। তাছাড়াও সাধারণ সম্পাদক পদ প্রার্থী আবু সুফিযান ও নুর মোহাম্মদ খান এদের কারো নাম নেই।  তারা মনে করছে, উপজেলা যুবলীগ টাকার বিনিময়ে উক্ত কমিটি ঘোষনা করছেন। উক্ত তালিকায় সাধারণ সম্পাদক শাহীন মোল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নিয়েও উক্ত পদ পাওয়ায় বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি মনির আহমেদ, সহ সভাপতি আশিকুর রহমান আশিক ও আবুল হাসনাত খোকন উক্ত পদ থেকে পদত্যাগ ঘোষনা করেন।  এ ছাড়াও প্রার্থীতা ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক ( ১ )  হয়েছেন সোহাগ ইসলাম। উক্ত ইউনিয়নের বাসিন্দা ও জেলা আওয়ামীলীগের সদস্য কাজী হারিছুর রহমান অভিযানকে জানান, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ মুক্তিযুদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্দেশনা অমান্য করে উপজেলা যুবলীগ মনগড়া কমিটি ঘোষনা করেছেন। তারা সম্মেলনের দিন কমিটি ঘোষনা না করে পরে ঘোষনা করায় স্থানীয় নেতাদের সন্দেহের কারন হয়েছে।
এ বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বার বার ফোন করেও পাওয়া যায় নাই।


More News Of This Category

You cannot copy content of this page