• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগরে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ৭৫৭ Time View
Update : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ১০নং পাহাড়পুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ভূটাংবাড়ী গ্রামের আব্দুর রশিদ মেম্বার ও আব্দুল বাছির মাস্টারের বিরুদ্ধে মিথ্যা মানহানিকর কাল্পনিক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। বিজয়নগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে ২ ফেব্রুয়ারি সকাল বারোটায় উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে আব্দুর রশিদ মেম্বার ও আব্দুল বাছির মাস্টার লিখিত বক্তব্যে বলেন-গত (২৮ জানুয়ারি) শুক্রবার দিবাগত রাতে আনুমানিক রাত ২ টার সময় ভোটাংবাড়ি এলাকায় মোহাম্মদ জামাল মিয়ার বাড়িতে রাতের অন্ধকারে ডাকাতির ঘটনা ঘটেছে বলে ঘটনার পরদিন আমরা শুনে এলাকার মুরুব্বীদেরকে নিয়ে উপস্থিত হয়ে ডাকাতি হওয়া ঘটনারস্থল পরিদর্শন করি। ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসা গ্রহণের সহযোগিতা প্রদান করি ও তাদেরকে সান্ত্বনা প্রদান করি। ঘটনার পর একই এলাকার সুযোগ সন্ধানী একটি দুষ্টুচক্র ষড়যন্ত্রের কারণে আমাদের পরিবারের আত্বীয় স্বজনদেরকে জড়িয়ে বিভিন্ন ভাবে মিথ্যাচার করা হচ্ছে। যাহা অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর আমার এবং আমার নিকটতম কিছু আত্বীয় স্বজনদের জড়িয়ে একটি ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ডাকাতির ঘটনার আবদুর রশিদ মেম্বার ও মোঃ বাছির মাষ্টারের নাম জড়িয়ে মিথ্যাচার ও বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করে আমাদের আত্বসম্মান হননের অপচেষ্ঠায় লিপ্ত হয়েছে। প্রকাশিত হাওয়া সংবাদ সম্পূর্ণ মিথ্যা , বানোয়াট ও ভিত্তিহীন। এমনকি স্থানীয় ইউপি নির্বাচনকে ইস্যু করে কিছু কিছু স্থানে দ্বন্দ্বের কথা উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা বা আমাদেরকে ঘায়েল করার অপচেষ্টা চালিয়ে বেড়াচ্ছে। আমরা আমাদের আত্মসম্মান নিয়ে শান্তিপূর্ণভাবে সমাজে অত্যন্ত সুনামের সহিত পারস্পরিক সম্প্রীতি নিয়ে বসবাস করছি। সংবাদ সম্মেলনে আব্দুর রশিদ মেম্বার ও আব্দুল বাছির মাস্টারসহ ভূটা‌ংবাড়ি এলাকার ৪০/৫০ জন মানুষ উপস্থিত থেকে সংবাদ সম্মেলনের উপস্থাপিত বক্তব্যের পক্ষে বক্তব্য প্রদান করেন।


More News Of This Category

You cannot copy content of this page