• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগরে মেয়ের বিয়ে নিয়ে দুই ভাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ

Reporter Name / ৪২০ Time View
Update : সোমবার, ৪ এপ্রিল, ২০২২

বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মেয়ে বিয়ে দেওয়াকে কেন্দ্র করে বাবা ও চাচাদের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। সোমবার সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামে এ ঘটনা ঘটে। সওে জমিনে জানা যায়, ওই গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে প্রবাসী খুরশিদ মিয়ার মেয়ে সাদিয়া বেগম (১৭) কে একই গ্রামের দানু মিয়ার ছেলে প্রবাসী সোহেল মিয়া (২৫) এর সাথে ফোনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। উক্ত বিয়েতে মেয়ের চাচারা রাজি না থাকায় তাদের মধ্যে মত বিরোধ শুরু হয়। আজ সকাল ৯ টার সময় দানু মিয়ার নতুন ভবনে পানি দিতে গেলে উক্ত পানি রাস্তায় গড়িয়ে পড়লে মেয়ের চাচারা ে দানু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে পরবর্তীতে সারা ইউনিয়ন ছড়িয়ে পড়ে। এমনকি তাদেও গোষ্ঠির বাহিরেও এলাকা ভিত্তিক নেতাদের যার যার চ্যানেলের লোক জন যোগ দেন। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে এমনকি পরবর্তী ঝগড়ার জন্য এলাকা ভিত্তিক মিটিং হচ্ছেও বলে জানা গেছে।
আহতদের মধ্যে দুলাল-(৫৫), নুরুজ্জামান-(৪৫), লিটন মিয়া-(৫৫), রজব আলী-(৫০), আবু হানিফ- (৪৫) ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নেয় এবং বাকীরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
পুলিশ ঘটনাস্থল থেকে, জাহের মিয়া, আঞ্জুব আলী, আলাউদ্দিন ও দারু মিয়াকে আটক করেন।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পুলিশ ৪ জনকে আটক করেছেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।


More News Of This Category

You cannot copy content of this page