• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগরে যুবদল নেতার নেতৃত্বে বাড়ীর সীমানা প্রাচীর ভাংচুর

Reporter Name / ২৭৫ Time View
Update : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যুবদল নেতার নেতৃত্বে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে যুবদল নেতা মো. জাবেদ মিয়ার বিরুদ্ধে বাড়ীর সীমানা প্রাচীর ব্যপক ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২১শে জুলাই মো. জাবেদ মিয়াকে প্রধান আসামি করে মোট ৭৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
জানা গেছে, উপজেলার পত্তন ইউনিয়নের শ্রীপুর গ্রামে গত ১৪ জুলাই এ ঘটনা ঘটে। শ্রীপুর গ্রামের বাসিন্দা মোঃ শাহিন মিয়ার বসত বাড়িতে হামলা চালিয়ে তার বসত বাড়ির পশ্চিম সীমানার প্রায় ৩শ ফুট সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে উপজেলা যুবদল নেতা জাবেদ মিয়ার গংরা। সীমানা প্রাচীর ভাংচুরের সময় স্থানীয়রা বাঁধা দিতে আসলে তাদের উপর আক্রমণ করেন জাবেদ মিয়ার লোকজন। দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে উভয় পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংর্ঘষের খবর পেয়ে বিজয়নগর থানার পুলিশ প্রশাসন উপস্থিত হয়ে ঘটনা সামাল দেন। এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজু আহমেদ বলেন, এঘটনায় পুলিশি মামলাসহ একাধিক মামলা চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। নজরদারী রয়েছে। মামলা মোকাদ্দমা গুলো তদন্তাধীন আছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category

You cannot copy content of this page