• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগরে রাস্তার বেহাল অবস্থা ভোগান্তিতে লক্ষাধিক মানুষ, যেন দেখার কেউ নেই

Reporter Name / ২৫১ Time View
Update : সোমবার, ২২ আগস্ট, ২০২২

বিজয়নগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাস্তার বেহাল অবস্থা ভোগান্তিতে লক্ষাধিক মানুষ, যেন দেখার কেউ নেই। সরে জমিনে দেখা যায়, উপজেলার মির্জাপুর-হরষপুর রাস্তায় কোথাও পিচ ঢালাই আছে, আবার কোথাও নেই। খানাখন্দ বড় আকার ধারণ করছে। বৃষ্টির পানি-কাদায় একাকার সড়কটি। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন। এতে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ যাত্রীরা । প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই সড়ক দিয়ে প্রতিদিন আখাউড়া স্থলবন্দর, বিজয়নগর ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকেন। বর্তমানে সড়কটির পাইকপাড়া, বাগদিয়া, পাঁচগাও, সোনামুড়া এলাকায় বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।
এ ব্যাপারে উপজেলার হরষপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সারুয়ার রহমান ভূইয়া জানান, নিম্ম মানের কাজের জন্যই মূলত রাস্তাটি ভেঙ্গে যাচ্ছে। তাছাড়া ঠিকাদারের চরম দূর্ণিতীর কারণে সড়কটির বেহাল দশা।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান ভূঁইয়া জানান, সড়কটির সংস্কারের টেন্ডার ও বরাদ্দ হয়ে ঠিকাদার কাজ শুরু করছিল। ঠিকাদারীর সমস্যার কারণে কাজ বন্ধ রেখেছে। ঠিকাদারকে দ্রুত কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।


More News Of This Category

You cannot copy content of this page