• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বিজয়নগরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ৪০৭ Time View
Update : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

রাইট টাইমস ডেস্ক: 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখা,অসাম্প্রদায়িক চেতনা ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেওয়ার লক্ষে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন এর সঞ্চলনায়  প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -৩(সদর- বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অথিতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম,পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, উপজেলা চেয়রাম্যান নাছিমা মুকাই আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞা, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, সাবিত্রী রানী প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজয়নগর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাজু আহম্মেদ, তদন্ত (ওসি) বিমল কর্মকার সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক  নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ,  নানান শ্রেণি পেশার লোকজন।


More News Of This Category

You cannot copy content of this page