• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’–এর প্রদর্শনী ঠেকাতে প্রচার, বিপাকে আয়োজকেরা বিজয়নগর পাগলা পশু দমনে নেই প্রযুক্তি প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা,প্রবাসীকল্যাণ মন্ত্রী। বারহাট্টায় নারীর গোসলের ভিডিও ধারণ ও অভিযুক্তের বিদেশ পালানোর আশঙ্কা থানচি ছাত্র ফেডারেশনের আহব্বায়ক শৈমং প্রু সদস্য সচিব ইউলিয়াম কোন চেয়ারম্যান কথা রাখেনি, পাকা রাস্তার অভাবে কষ্টে  ডালপা গ্রামবাসী নেত্রকোণায় কোরবানির বাজারে প্রধান আকর্ষণ ‘ঈশা খাঁ’ এ বছর হামে মৃত্যুতে বিশ্বে বাংলাদেশ শীর্ষে একদিনে সর্বোচ্চ ১৬ শিশুর মৃত্যু গাইবান্ধার সাদুল্লাপুরে জমকালো আয়োজনে”ছোঁযা ক্যাফে” কফি হাউজ এর উদ্বোধন বান্দরবানের থানচিতে সেনাবাহিনীর মনবিক সহায়তা পেল অসহায় পরিবার

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিরসরাইয়ে বিএনপির জনসমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: / ৬৭৯ Time View
Update : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিরসরাইয়ে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) উপজেলা বিএনপি, মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির উদ্যোগে পৌর সদরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন।
অনুষ্ঠানে আসা নেতাকর্মীদের ভীড়ে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল ছিলো অত্যন্ত ধীরগতিতে।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘৫ই আগষ্টের গন অভ্যুত্থান এক মাসের কিংবা এক সপ্তাহের আন্দোলনের ফসল নয়। ফ্যাসিষ্ট আওয়ামী সরকারকে হঠানোর জন্য বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমানের সুপরিকল্পিত সংগ্রামের চুড়ান্ত ফসল এই আন্দোলন। ২০০৮ সাল থেকে বিএনপির নেতাকর্মীদের আন্দোলনের জন্য এই বিজয় এসেছে।’ তিনি আরো বলেন, ‘বিএনপি নেতা কর্মীদের গুম খুন জেল জুলুম নির্যাতন নিপীড়নের ফসল এই ৫ই আগস্টের বিজয়। অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আন্দোলনের ফসল। এই বিজয় বৃথা যেতে দেব না আমরা। দেশ নায়ক তারেক রহমানকে বীরের বেশে দেশে এনে গনতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের প্রধানমন্ত্রী বানাতে পারলেই এই বিজয়ের সফলতা আসবে।’
মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের সঞ্চালনায় ও বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর, কাজী মোহাম্মদ সালাহ উদ্দিন, চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহেদুল করিম কচি, চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদিউল আলম বদরুল, সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলমগীর, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হুসাইন, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাজমুল হক সোহাগ, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ইফতেখার মাহমুদ জিপসন সহ জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌর নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে স্মরণকালের বৃহৎ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি মিরসরাই পৌরসদর থেকে শুরু হয়ে উপজেলার বড়তাকিয়া বাজারে গিয়ে শেষ হয়।


More News Of This Category

You cannot copy content of this page