• ঢাকা, বাংলাদেশ বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
নব-নির্বাচিত কমিটি মাদারীপুর বৈদ্যুতিক কারিগর শ্রমিক ইউনিয়ন কমিটির ঘোষণা থানচিতে ২০ প্রতিবন্ধী পেল নগদ আর্থিক সহায়তা নতুন প্রাইভেট কোম্পানি ‘অভিযান লাইফ ইন্টারন্যাশনাল লিঃ’ এর আনুষ্ঠানিক অনুমোদন মাদকের বিরুদ্ধে একজোট ব্রাহ্মণবাড়িয়া: আলোচনা সভায় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বাবার স্বপ্ন বুকে নিয়ে SSC-তে গোল্ডেন A+, সাফল্যের গল্প হামীমের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, কালকিনিতে কুপিয়ে জখম ৩ জন খড়মপুর মাজারে নৌকাদুর্ঘটনা, বৃদ্ধার করুণ মৃত্যু চোরাই মালের নিরাপদ আশ্রয় ভাঙারি দোকান! উদ্বিগ্ন বিজয়নগরবাসী স্থানীয় থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার অনুমোতি পেল “অভিযান” গাছের চারার সঙ্গে ছড়িয়ে পড়ল পরিবেশ সচেতনতা ও পারস্পরিক আস্থার বন্ধন

বৈশ্বিক খাদ্যসংকটে দুশ্চিন্তার কারণ নেই: পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ২৫৫ Time View
Update : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

করোনাভাইরাস এবং রাশিয়া-ইউক্রেন পরিস্থিতির কারণে ভবিষ্যতে বৈশ্বিক খাদ্যসংকটের আশঙ্কা থাকলেও বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না। বাংলাদেশ সব সময় বাস্তবতার নিরিখে কাজ করে। তাই এ ব্যাপারে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সিলেট নগরের আম্বরখানা থেকে টুকেরবাজার সড়ক সংস্কার ও চার লেনের কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক বলেছে, আমাদের জিডিপি খুব ভালো। বিশ্বের অন্যান্য দেশের জিডিপি যেখানে তিন পারসেন্টের মতো, সেখানে আমাদের ৬-এর ওপরে।’ তিনি আরও বলেন, ‘সরকার খাদ্য নিশ্চিতের চেষ্টা করছে। বাংলাদেশের এক ইঞ্চি জমিও অনাবাদি কিংবা খালি থাকবে না। খাদ্য ম্যানেজ করতে পারলে অন্য কিছুও ম্যানেজ করা সম্ভব।’

এর আগে প্রায় ছয় কিলোমিটার সড়ক সংস্কার ও পুনর্নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়কটি গুরুত্বপূর্ণ উল্লেখ করে কয়েক মাসের মধ্যে সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শেষ হবে এবং মানুষের কষ্ট লাঘব হবে বলে মন্তব্য করেন মন্ত্রী।

এ সময় সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজাদুর রহমান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।


More News Of This Category

You cannot copy content of this page