• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
মাধবপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ দূর্গাপুরে বড় ভাইয়ের বারান্দায় ছোট ভাইয়ের ঝুলন্ত লাশ চা শ্রমিকদের জন্য ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেত্রকোণায় জামায়েত নেতা কারাগারে থানচিতে পাহাড়ি কৃষকদের মাঝে ফলদ চারা, আদা ও সবজি বীজ বিতরণ ১০ হাজার টাকায় সীমান্ত পারের চেষ্টা, বিজিবির হাতে আটক তিনজন স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন হেলমেট ব্যবহার নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক বিভাগের ব্যতিক্রমী উদ্যোগ আলেম ও যুব সমাজের সম্মিলিত উদ্যোগেই সম্ভব মাদকমুক্ত সমাজ গঠন: ব্রাহ্মণবাড়িয়ায় কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসিতে ফেল করায় শিক্ষার্থীর আত্বহত্যা

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: / ৫৮৩ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় ফেল করায় এক শিক্ষার্থী আত্বহত্যা করেছেন। ওই শিক্ষার্থীর নাম চাঁদনী আক্তার। সে জেলার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পৌরসভার ভাদুঘর টিএন্ডটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  চলতি বছর চিনাইর ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন ওই শিক্ষার্থী । দুপুরে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর ফলাফল খারাপ করার বিষয়টি মেনে নিতে না পেরে সে কীটনাশক (কেরির বড়ি) খেয়ে ফেলেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে তাৎক্ষণিক ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিস ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

 

 

 


More News Of This Category

You cannot copy content of this page