• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
দুই বছরেও সংস্কার হয়নি। শাবিপ্রবির ‘চেতনা ৭১ বিজয়নগরে ‘দিশা’ এনজিওর বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি ভবনের ছাদে সোলার স্থাপনে দপ্তর প্রধানদের নিয়ে মতবিনিময় বিএনপি সরকার আইনের শাসনে বিশ্বাসী: এস এম ফয়সল পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমত উল্লাহ কাসেমী চুনারুঘাট সীমান্তে ১৩০ বোতল ভারতীয় মদ ও ৮২ কেজি রসুন জব্দ নেত্রকোণায় রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগ নাসিরনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মোবাইল ছিনতাই, ভিডিও মুছে দেওয়ার অভিযোগ আধুনিক ও যানজটমুক্ত পৌরসভার প্রত্যয়: ভোটারদের দ্বারে দ্বারে জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট রুমা মাঠে গড়াতে যাচ্ছে তারেক রহমান গোল্ডকাপের নকআউট পর্বের শেষ ম্যাচ, প্রস্তুত টেপিরবাড়ী দেওচালার ফুটবলপ্রেমীরা

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়েতে ইসলামীর আমীরের আগমন উপলক্ষে বিজয়নগরে মোটর সাইকেল র‌্যালী

নিজস্ব প্রতিনিধিঃ / ৭৯২ Time View
Update : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মোটর সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর সকাল ৯টার সময় উপজেলার সিঙ্গারবিল বাজার থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিজয়নগর শাখার শতশত নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল একটি মোটর সাইকেল র‌্যালী আরম্ভ হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের পর উপস্থিত সকল নেতা কর্মীর উদ্যেশ্যে ১৫ অক্টোবর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের আগমনকে সাফল্য মন্ডিত করতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়েতে ইসলাম বিজয়নগর শাখার সভাপতি হযরত মাওলানা আবু সাঈদ, সাধারণ সম্পাদক হযরত মাওলানা মোজাম্মেল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডাঃ মোঃ আলী নেওয়াজ, মোঃ শিহাব উদ্দিন, মোঃ ইউনুছ, হযরত মাওলানা ইছহাক , মোঃ জিয়াউর রহমান, হযরত মাওলানা আলতাফ হোসেন প্রমূখ। প্রত্যেক বক্তাই বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমানের আগমনকে সাফল্য মন্ডিত করতে সকল নেতা কর্মীকে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করার পরামর্শ প্রদান করেন। আলোচনা শেষে র‌্যালিটি সিঙ্ঘারবিল বাজার থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুর ১২ টার সময় ইসলামপুর ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট প্রঙ্গনে দোয়ার মাধ্যমে সমাপ্তি হয় এবং গণ অভ্যুখানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৬ বছর পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয়নগর উপজেলা শাখার নেতৃবর্গ উম্মূক্তভাবে তাদের কর্মসূচী পালন করতে পারায় দলটির নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস নেমে আসে।


More News Of This Category

You cannot copy content of this page